কাঠুয়া নিয়ে বিভ্রান্ত বিজেপি-পিডিপি! আর যা বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী

কাঠুয়ার আট বছরের নাবালিকার ধর্ষণ ও হত্যার ঘটনাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ঘটনাটিকে ছোট ঘটনা বলেও মন্তব্য করেছেন নতুন উপ মুখ্যমন্ত্রী কবিন্দার গুপ্তা।

উপ মুখ্যমন্ত্রী হয়ে বিতর্কে জড়ালেন জম্মু ও কাশ্মীরের বিজেপির নেতা কবিন্দার গুপ্তা। সোমবার তিনি উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথ নেওয়ার পরেই তিনি বলেন, কাঠুয়ার আট বছরের নাবালিকার ধর্ষণ ও হত্যার ঘটনাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ঘটনাটিকে ছোট ঘটনা বলেও মন্তব্য করেন তিনি। ঘটনাটি বেশি গুরুত্ব দেওয়া ঠিক হচ্ছে না বলে মত তাঁর। তবে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই দিকে লক্ষ্য রাখতে হবে বলে মত প্রকাশ করেছেন তিনি।

কাঠুয়া নিয়ে বিভ্রান্ত বিজেপি-পিডিপি! আর যা বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার স্পিকারের পদে ইস্তফা দিয়ে সোমবার উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। নির্মল সিং-এর স্থলাভিষিক্ত হয়েছে কবিন্দার গুপ্তা। নির্মল সিং মুখ্যমন্ত্রীর ক্রাইম ব্রাঞ্চকে দিয়ে তদন্তের সঙ্গে সুর মিলিয়েছিলেন তিনি। কিন্তু রাজ্য বিজেপির দাবি ছিল ঘটনার সিবিআই তদন্ত।

সোমবার আট বিধায়ককে মন্ত্রিসভায় সামিল করা হয়। তার মধ্যে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সত শর্মা এবং কাঠুয়ার বিজেপি বিধায়ক রাজীব জাসরোটিয়া। নেতা হিসেবে সত শর্মাও বিতর্কিত। কেননা ফেব্রুয়ারিতে অভিযুক্তদের সমর্থনে হিন্দু একতা মঞ্চের ছাতার তলায় হওয়া বিক্ষোভ সমাবেশে দুই মন্ত্রীকে পাঠিয়েছিলেন তিনিই। পরে ওই দুই মন্ত্রীকে পদত্যাগ করতে হয়। সেই বিক্ষোভ সমাবেশে হাজির ছিলেন কাঠুয়ার বিজেপি বিধায়ক রাজীব জাসরোটিয়াও। যাঁকে সোমবার মন্ত্রী করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরের বিজেপি-পিডিপি মন্ত্রিসভার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। পুরো বিষয়টিকে টুইটারে তুলে ধরেছেন তিনি। বিজেপি এবং মেহবুবা মুফতি মন্ত্রিসভা কাঠুয়ার ঘটনা নিয়ে কী করতে চায়, তা নিয়ে নিজেরাই বিভ্রান্ত বলে মত প্রকাশ করেছেন তিনি।

জম্মু ও কাশ্মীরের মন্ত্রিসভায় শেষ পরিবর্তনে তাদের কোটার ২৫ সদস্যকে মন্ত্রী করেছে ফেলেছে ওই জোট সরকার। যার মধ্যে পিডিপির ১২ জন ক্যাবিনেট মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী। অন্যদিকে বিজেপির ক্যাবিনেট মন্ত্রীর সংখ্যা নয়। আর প্রতিমন্ত্রী ২ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+