'রাহুল হলেন রাবণ, প্রিয়াঙ্কা সূর্পনখা', নতুন তুলনায় বিতর্ক উস্কালেন বিজেপি নেতা

রাহুল গান্ধীকে রাক্ষসরাজ রাবণ ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধীকে সূর্পনখার সঙ্গে তুলনা করলেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং।

বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং নানা সময়ে বিতর্কিত কথা বলে বিতর্কে জড়িয়েছেন। এবারও এমন মন্তব্য করলেন যা নিয়ে চূড়ান্ত বিতর্ক শুরু হয়েছে। এবার রাহুল গান্ধীকে রাক্ষসরাজ রাবণ ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধীকে সূর্পনখার সঙ্গে তুলনা করলেন তিনি।

রাহুল হলেন রাবণ, প্রিয়াঙ্কা সূর্পনখা, নতুন তুলনায় বিতর্ক উস্কালেন বিজেপি নেতা

একইসঙ্গে উত্তরপ্রদেশের এই বিধায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভগবান রামচন্দ্রের সঙ্গে তুলনা করেছেন। এবং রাহুল ও প্রিয়াঙ্কাকে নেতিবাচক মানুষ হিসাবে তুলে ধরেছেন নিজের বক্তব্যে।

সুরেন্দ্র বলেছেন, আমার মোদী ভগবান রামের ভূমিকায় রয়েছেন। আর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী রয়েছেন সূর্পনখার ভূমিকায়। রামের বিরুদ্ধে লড়তে নিজের বোন সূর্পনখাকে নামিয়েছিলেন রাবণ। সেভাবেই প্রিয়াঙ্কাকে রাজনীতিতে নামিয়েছেন রাহুল।

শুধু তাই নয়, সুরেন্দ্রর কটাক্ষ, প্রিয়াঙ্কাকে রাজনীতিতে নামিয়ে রাহুল প্রমাণ করেছেন যে তিনি মোদীর বিরুদ্ধে লড়াইয়ে একা পারদর্শী নন। এখন ভাই-বোন একসঙ্গে লড়াই করবেন।

সম্প্রতি উত্তরপ্রদেশের উত্তর ভাগের ২৬টি লোকসভা আসনের দায়িত্ব প্রিয়াঙ্কা গান্ধীর কাঁধে দিয়েছে কংগ্রেস। আগামী লোকসভা ভোটেও তিনি লড়াই করতে পারেন বলে শোনা গিয়েছে। প্রিয়াঙ্কার রাজনীতিতে নামার পর থেকেই বিজেপি একেরপর এক আক্রমণ করে চলেছে কংগ্রেস ও গান্ধী পরিবারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+