রাহুলের জন্য ‘পাত্রী’ খোঁজ দিলেন বিজেপি বিধায়ক! কুরুচিকর মন্তব্য সোনিয়াকে নিয়ে
নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরীর কংগ্রেস-যোগের খবর প্রকাশ্যে আসতেই তাঁকে ঘিরে কুরুচিকর মন্তব্য শুরু করে দিল বিজেপি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে পরামর্শ দিতেও পিছপা হলেন না বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং।
নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরীর কংগ্রেস-যোগের খবর প্রকাশ্যে আসতেই তাঁকে ঘিরে কুরুচিকর মন্তব্য শুরু করে দিল বিজেপি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে পরামর্শ দিতেও পিছপা হলেন না বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। তিনি বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজীব গান্ধীর পথেই পা বাড়াচ্ছেন রাহুল গান্ধী। রাহুল এবার স্বপ্নাকে বিয়ে করে ফেলুন।

সোনিয়া গান্ধীও ড্যান্সার ছিলেন, স্বপ্নাও ড্যান্সার
সুরেন্দ্র সিং বলেন, সোনিয়া গান্ধীও ড্যান্সার ছিলেন, স্বপ্নাও ড্যান্সার। রাজীব গান্ধী যেমন সোনিয়া গান্ধীকে বিয়ে করেছে, রাহুল স্বপ্নাকে বিয়ে করে ফেলুন। সুরেন্দ্রর কথায়, ইতালিতে সোনিয়াও একই প্রফেশনে ছিলেন স্বপ্নার মতো। পরিবারের সেই ঐতিহ্য বজায় রাখা উচিত রাহুলের।
|
স্বপ্নাদের ভোটে প্রার্থী করার ভাবনা কংগ্রেসের
সুরেন্দ্র সিং বলেন, নরেন্দ্র মোদী একজন চরিত্রবাণ ও সৎ নেতা। তাঁর বিরুদ্ধে এইসব ড্যান্সারদের এনে ভোটে লড়লে ফল ভালো হবে না। রাজনীতিতে বিশ্বাস হারিয়ে কংগ্রেসকে এখন নৃত্যশিল্পীদের উপর ভরসা রাখতে হচ্ছে। তাই স্বপ্নাদের ভোটে প্রার্থী করার ভাবনা কংগ্রেসের।

মায়াবতীকে কুরুচিকর-তোপ বিজেপি বিধায়কের
এর আগে একাধিকবার কুরুচিকর মন্তব্য করে বিতর্ক খাঁড়া করেছেন বিজেপির এই বিধায়ক। কয়েকদিন আগেই মায়াবতীকে নিয়ে তিনি কুরুচিকর মন্তব্য করেন। তিনি বলেন, মায়াবতী প্রতিদিন চুলে কলপ করেন, মুখে ফেসিয়াল করেন। তাঁর প্রধানমন্ত্রী সম্বন্ধে বলার কিছু নেই।

বিগবস-খ্যাত স্বপ্না ওড়ালেন কংগ্রেস যোগের জল্পনা
এবার কংগ্রেসে স্বপ্নার অন্তর্ভুক্তিতে রাহুল গান্ধীকে নিশানা করলেন বিজেপি বিধায়ক। স্বপ্নাকে বিয়ে করার পরামর্শ দিলেন। উল্লেখ্য, শনিবার বিগবসখ্যাত স্বপ্নার কংগ্রেসে যোগদান নিয়ে খবর ছড়িয়ে পড়ে। তাঁকে মথুরা কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে এমন খবরও রটে যায়। পুরো বিষয়টা অবশ্য রটনা বলে উড়িয়ে দেন স্বপ্না।












Click it and Unblock the Notifications