জাহাঙ্গিরপুরীর অশান্তিতে পাক ইন্ধন, বিস্ফোরক দাবি বিজেপি বিধায়কের
জাহাঙ্গিরপুরীর অশান্তিতে পাক ইন্ধন, বিস্ফোরক দাবি বিজেপি বিধায়কের
দিল্লির জাহাঙ্গিরপুরীতে হিংসার ঘটনায় পাকিস্তানের যোগ রয়েছে। এমনই দাবি করেছেন বিজেপি বিধায়ক কিশোর গুর্জর। তিনি দাবি করেছেন পাক গুপ্তচর সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য জাহাঙ্গিরপুরীর ঘটনায় বিশ্বহিন্দু পরিষদ এবং বজরং দলের দিল্লির শাখার সদস্যদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগ একেবারেই ভুল বলে দাবি করা হয়েছে ভিএইচপির পক্ষ থেকে।

ভিএইচির বিরুদ্ধে অভিযোগ
গতকালই দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা জানিয়েছিলেন জাহাঙ্গিরপুরীর হিংসার ঘটনার তদন্ত একেবারে নিরপেক্ষ হবে। কোনও রকম প্রভাব এর মধ্যে খাটানো যাবে না। দোষীরা কঠিনতম শাস্তি পাবে বলে আশ্বস্ত করেছিলেন তিনি। তারপরেই এই ঘটনায় বিশ্বহিন্দু পরিষদ এবং বজরং দলের দিল্লি শাখার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। হনুমান জয়ন্তীর দিন পুলিশের অনুমতি না নিেয়ই শোভাযাত্রা বের করেছিলেন তাঁরা। তারপরেই জাহাঙ্গিরপুরীর সেই সংঘর্ষের ঘটনা ঘটে।

পাক যোগের অভিযোগ বিজেপি নেতা
এদিকে আবার দিল্লির বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুর্জর দাবি করেছেন জাহাঙ্গিরপুরীর ঘটনায় পাকিস্তানের যোগ রয়েছে। তিনি দাবি করেছেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই জাহাঙ্গিরপুরীতে অশান্তি ছড়ানোর জন্য উস্কানি দিয়েছে। তারাই এই ঘটনার নেপথ্যে রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ভারতের হিন্দুদের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর উস্কানি দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

ভিএইচপির পাল্টা দাবি
ভিএইচপির পক্ষ থেকে দাবি করা হয়েছে পুলিশ জাহাঙ্গিরপুরীর ঘটনায় যে অভিযোগ দায়ের করেছে তা একেবারেই মিথ্যে। এই অভিযোগ ভিত্তিহীন। ভিএইপির মুখপাত্র বিনোদ বনসল জানিয়েছেন, জাহাঙ্গিরপুরীর ঘটনায় ভিএইচপির বিরুদ্ধে যে উস্কানির অভিযোগ করা হয়েছে তা একেবারেই ভিত্তিহীন। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জমা দিয়েছে।

গ্রেফতার ২৩
এই ঘটনায় ইতিমধ্যেই ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় শান্তিস্থাপনের জন্য রুট মার্চ করেছে পুলিশ। এলাকায় পেট্রোলিং শুরু করেছে পুলিশ। এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কাটানোর চেষ্টা করছে পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে এই ঘটনার খবরাখবর নিচ্ছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পেরেছে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা এলাকা দিয়ে যাচ্ছে সেটা ফোনে জানানো হয়েছিল মূলঅভিযুক্ত আনসার। সেই প্রথমে চার থেকে ৫ জন লোককে নিয়ে ঘটনাস্থলে এসেছিল। তারপরেই অশান্তি শুরু হয়।












Click it and Unblock the Notifications