তাজমহল ভারতীয় সংস্কৃতির 'কলঙ্ক', মন্তব্য করে বিপাকে বিজেপি বিধায়ক

এবার তাজমহলকে ভারতীয় সংস্কৃতির 'কলঙ্ক' বলে আরও বিতর্ক বাড়িয়ে তুললেন বিজেপি বিধায়ক সঙ্গীত সোম, এই মন্তব্যকে অবশ্য সমর্থন করেনি তাঁর দল

উত্তরপ্রদেশের পর্যটন পুস্তিকা থেকে বাদ পড়ায় আগেই বিতর্ক শুরু হয়েছিল। কিন্তু এবার তাজমহলকে ভারতীয় সংস্কৃতির 'কলঙ্ক' বলে আরও বিতর্ক বাড়িয়ে তুললেন বিজেপি বিধায়ক সঙ্গীত সোম। তাঁর দাবি, তাজমহল বানিয়েছে 'দেশদ্রোহীরা', আর সেকারণেই তাজমহল ভারতীয় সংস্কৃতির 'কলঙ্ক'। তবে এই মন্তব্যকে অবশ্য সমর্থন করেনি তাঁর দল।

তাজমহল ভারতীয় সংস্কৃতির 'কলঙ্ক', মন্তব্য করে বিপাকে বিজেপি বিধায়ক

রবিবার মিরাটের সিসোলি গ্রামে একটি জনসভায় বিজেপি বিধায়ক সঙ্গীত সোম বলেন, 'তাজমহলকে পর্যটন পুস্তিকা থেকে বাদ দিয়ে দেওয়ায় দেশজুড়ে গেল গেল রব উঠেছে। কিন্তু কোনও ইতিহাসের কথা বলছি আমরা। তাজমহল যিনি তৈরি করিয়েছেন, সেই শাহাজান নিজের বাবাকে বন্দি করেছিলেন। তিনি হিন্দুদের হত্যা করার পরিকল্পনা করেছিলেন। এটাই যদি ইতিহাস হয় তাহলে তা খুবই দুর্ভাগ্যজনক এবং আমরা সেই ইতিহাস পাল্টে দেব।'

তবে এই মন্তব্যের পর সঙ্গীত সোমের পাশে দাঁড়ায়নি তাঁর দল বিজেপি। বিজেপির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই মন্তব্য সঙ্গীত সোমের একান্তই ব্যক্তিগত এবং দল এই মন্তব্য়কে কোনওভাবেই সমর্থন করেনা।

তাজমহল ভারতীয় সংস্কৃতির 'কলঙ্ক', মন্তব্য করে বিপাকে বিজেপি বিধায়ক

উত্তরপ্রদেশ সরকারও এই ইস্যুতে সঙ্গীত সোমের থেকে দূরত্ব বজায় রেখেছে। উত্তরপ্রদেশের পর্যটনমন্ত্রী রীতা বহুগুনা যোশী সাফ জানিয়ে দিয়েছেন, তাজমহল দেশের ঐতিহ্য, গর্ব। সারাবছরই দেশ- বিদেশের একটা বিশাল সংখ্যক পর্যটক তাজমহল দেখতে আসেন। উত্তরপ্রদেশ সরকার আগরা ও তাজমহলের উন্নয়নের জন্য অঙ্গীকারবদ্ধ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+