Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Egg Attack: বিজেপি বিধায়কের মাথায় ভাঙল ডিম! গ্রেফতার তিন, হামলা ঘিরে রাজনৈতিক চাপানউতোর চরমে

Egg Attack: মহারাষ্ট্রের মন্ত্রীকে পরানো হয়েছিল পেঁয়াজের মালা। এবার বিজেপি বিধায়ককে ছোড়া হলো ডিম। সেই ঘটনার ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিঁধেছেন কংগ্রেসকে।

ঘটনা বেঙ্গালুরুর। আজ অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে গিয়েছিলেন বিজেপি বিধায়ক মুনিরত্ন। সেখানেই তাঁকে ডিম ছোড়া হয়, যা তাঁর মাথায় লাগে।

Egg Attack

মুনিরত্নর বিরুদ্ধে ধর্ষণ-সহ নানাবিধ মামলা রয়েছে। সম্প্রতি তিনি জামিনে ছাড়া পেয়েছেন। আজ বিজেপির বিধায়ক গিয়েছিলেন বেঙ্গালুরুর নন্দিনী লেআউটে। সেখানেই তাঁকে ডিম ছোড়া হয়। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিধায়কের দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছেন উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এবং তাঁর ভাই তথা প্রাক্তন সাংসদ ডি কে সুরেশ এবং তাঁদের অনুগামীরা। মুনিরত্ন বলেন, আমাকে খুন করার চেষ্টা হয়েছে। আমাকে হত্যা করতে দেড়শোজনকে আনা হয়েছে। আমার দলের কর্মী-সমর্থকরা ও পুলিশ না থাকলে আজ আমাকে প্রাণে মেরে ফেলা হতো।

বিধায়কের দাবি, রাজরাজেশ্বরী নগর আসনে লোকসভা ভোটে হেরে গিয়ে হিংসা ও বিদ্বেষজনিত কারণেই ডি কে শিবকুমার, ডি কে সুরেশ, হনুমন্তরায়াপ্পা-সহ কয়েকজন এই হামলার ঘটনা ঘটিয়েছেন। মিথ্যা মামলা দায়ের করে তাঁকে জেলে পাঠানো হয়েছিল বলে জানান মুনিরত্ন।

দুষ্কৃতীরা ডিম দিয়ে আক্রমণ করার সময় ডি কে শিবকুমার, সুরেশদের নামে জয়ধ্বনি দিয়েছে বলেও দাবি বিধায়কের। তবে বেলাগাভিতে থাকা শিবকুমার সেই অভিযোগ সরাসরি খণ্ডন করে জানান, ১৯২৪ সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনের শতবর্ষের অনুষ্ঠানে তিনি ব্যস্ত রয়েছেন।

ডি কে সুরেশও অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেন, মুনিরত্নই তাঁর এলাকায় কংগ্রেস কর্মীদের হুমকি দিচ্ছেন। নজর ঘোরাতেই তিনি এই নাটক করছেন। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী পরমেশ্বর জানান, তিনজনকে গ্রেফতার করা হয়েছে। দুষ্কৃতীদের পরিচয় ও উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।

বিজেপির রাজ্য সভাপতি বিওয়াই বিজয়েন্দ্র দলীয় বিধায়কের উপর হামলার নিন্দা করে বলেন, এটা শুধু মুনিরত্নকে অসম্মান করা নয়। গোটা রাজ্যের অসম্মান। কংগ্রেস ক্ষমতায় আছে বলেই মানুষের উপর হামলা চালাচ্ছে। জনপ্রতিনিধির উপর এই হামলা নিন্দনীয়। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী ও প্রাক্তন মন্ত্রী সি টি রবি বিধায়কের উপর হামলার নিন্দা করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+