মধ্যপ্রদেশে উল্টো স্রোত, কমলনাথের সঙ্গে সাক্ষাত বিজেপি বিধায়কের
কমলনাথের সঙ্গে বিজেপি বিধায়কের সাক্ষাত ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে রাজনৈিতক মহলে। তবে কী এবার উল্টো স্রোত বইতে শুরু করল কংগ্রেস শাসিত রাজ্যে।
কমলনাথের সঙ্গে বিজেপি বিধায়কের সাক্ষাত ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে রাজনৈিতক মহলে। তবে কী এবার উল্টো স্রোত বইতে শুরু করল কংগ্রেস শাসিত রাজ্যে। বিজেপির অপারেশন লোটাস কি সংকটে? প্রবল চাপান উতর শুরু হয়েছে মধ্য প্রদেশের রাজনৈতিক মহলে।

কমলনাথের সঙ্গে সাক্ষাত বিজেপি বিধায়কের
কমলনাথ সরকারের উপর ক্ষুব্ধ ১৪ জন কংগ্রেস বিধায়ক। ইতিমধ্যেই একজন কংগ্রেস বিধায়ক আবার পদত্যাগ করেছেন। তারই মধ্যে বিজেপি বিধায়ক নারায়ণ ত্রিপাঠি কমলনাথের সঙ্গে সাক্ষাত করেন। এই নিয়ে আবার জোর জল্পনা শুরু হয়েছে। কমলনাথের বাসভবনে যাওয়ার আগে বিজেপি বিধায়ক নারায়ণ ত্রিপাঠি আবার স্পিকারের সঙ্গেও েদখা করেছেন। তবে এখনই তিনি পদত্যাগ করছেন না বলে জানিয়েছে।

দলের প্রতি অসন্তোষ
মুখ্যমন্ত্রী কমলনাথের সঙ্গে দেখা করার পর দলের প্রতি অসন্তোষের কথা প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক। এখনই পদত্যাগ না করলেও তিনি বিভেদের রাজনীতিতে যাবেন না বলে জানিয়েছে। যে সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী তিনি তাঁর পাশেই থাকবেন বলে জানিয়েছে। যদিও বিজেপি বিধায়ক জানিয়েছেন নিজের এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করতেই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন।

কংগ্রেস বিধায়কের পদত্যাগ
ইতিমধ্যেই মধ্য প্রদেশের কংগ্রেসের এক বিধায়ক পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার রাতেই কংগ্রেস বিধায়ক হরদীপ সিং দাং স্পিকারের কাছে নিজের পদত্যাগ পত্র পাঠান। তাতে তিনি লিেখছেন সরকার গঠনের পর থেকেই দলে ভীষণভাবে উপেক্ষিত হয়ে রয়েছে। কমলনাথ সরকারের প্রতি নিজের অসন্তোষ স্পষ্ট জানিয়েছেন পদত্যাগ পত্রে। এবং সিএএ এবং এনআরসির সমর্থনও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications