বাড়িতে মিলেছিল ৭ কোটি! আগাম জামিন খারিজ হতেই গ্রেফতার বিজেপি বিধায়ক

গ্রেফতার বিজেপি বিধায়ক Madal Virupakshappa। সোমবার লোকযুক্ত পুলিশ কর্নাটকের এই বিজেপি বিধায়ককে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। বিজেপি বিধায়কের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিশেষ করে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ছেলের সাহায্যে দিনের পর দিন ঘুষ নেওয়ার অভিযোগ আছে।

আগাম জামিন খারিজ হতেই গ্রেফতার বিজেপি বিধায়ক

এমনকি এই সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে আছে বলেও জানা গিয়েছে। আর এরপরেই এই গ্রেফতার বলে জানা গিয়েছে।

যে কোনও সময়ে ঘোষণা করা হতে পারে কর্নাটক বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচন ঘিরে ক্রমশ চড়ছে পারদ। এই অবস্থায় দুর্নীতি ইস্যুতে বারবার ক্ষমতায় থাকা বিজেপি সরকারকে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। যা নিয়ে অস্বস্তি বাড়ছিল। ইতিমধ্যে এই ঘটনায় ধৃত বিজেপি বিধায়কের ছেলেকে দীর্ঘ জেরা করা হয়েছে।

এমনকি বিধায়ক-পুত্রকে গ্রেফতারও করা হয়েছে। এবার খোদ বিধায়ককে গ্রেফতার করল লোকাযুক্ত পুলিশ আধিকারিকরা।

বিজেপি বিধায়ক Madal Virupakshappa-এর ছেলে হাতেনাতে ঘুষ নেওয়ার সময়ে ধরা পড়ে। আর এরপরেই কর্নাটক সাবান এবং ডিটার্জেন্ট লিমিটের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন বিধায়ক। তবে আজ সোমবার তুমকুর কায়সান্দ্রা টোলের কাছ থেকে বিজেপি বিধায়ককে গ্রেফতার করা হয়। সম্প্রতি বিজেপি বিধায়কের আগাম জামিন খারিজ করে দেয় আদালত। আর এরপরেই মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ এই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

দাভানাগেরে জেলার চান্নাগিরির বিধায়ক ছিলেন ধৃত এই বিজেপি বিধায়ক। এমনকি কর্নাটক সাবান এবং ডিটার্জেন্ট লিমিটের চেয়ারম্যান পদেও ছিলেন। এই সংস্থা বিখ্যাত মহীশুর সাবান তৈরি করে। লোকাযুক্তের দেওয়া তথ্য অনুযায়ী, একটি বিল পাশ করতে বিজেপি বিধায়ক Madal Virupakshappa ৮১ লাখ টাকা ঘুষ হিসাবে চেয়েছিলেন। যদিও ওনার ছেলে তাঁর অফিসে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার সময়ে হাতেনাতে ধরা পড়ে। পরেই বিধায়কের বাড়িতে দীর্ঘ তল্লাশি চালায়। আর সেই তল্লাশিতে নগদে ৭ কোটি টাকা উদ্ধার করে তদন্তকারী সংস্থা।

আর এই তথ্য সামনে আসার পরেই চরম অস্বস্তিতে পড়ে যায় সরকার। যদিও এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি তদন্তে কোনও ভাবেই নাক না গলানোর কথা বলেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+