লক্ষী পুজো না করেও মুসলিমদের মধ্যে অনেক ধনী ব্যক্তি রয়েছে, বিজেপি নেতার মন্তব্যে নয়া বিতর্কিত

লক্ষী পুজো না করেও মুসলিমদের মধ্যে অনেক ধনী ব্যক্তি রয়েছে, বিজেপি নেতার মন্তব্যে নয়া বিতর্কিত

বিজেপি বিধায়কের এক মন্তব্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়ছে। বিক্ষোভকারীরা বিহারের বিধায়কের মুশ পুত্তলিকা দাহ করেছেন। হিন্দু দেবতায় বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, মুসলমানদের কেউ লক্ষী পুজো করে না, তাদের মধ্যে কোনও ধনী ব্যক্তি নেই?
ভাগলপুর জেলার পিরপাইন্টি বিধানসভা কেন্দ্রের বিধায়ক লালন পাসোয়ানের মন্তব্যের জেরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

লক্ষী পুজো না করেও মুসলিমদের মধ্যে অনেক ধনী ব্যক্তি রয়েছে, বিজেপি নেতার মন্তব্যে নয়া বিতর্কিত

ভাগলপুরের শেরমারি বাজারে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। তাঁর কুশ পুত্তলিকা পোড়ানো হয়। পাসওয়ান দীপাবলিতে হিন্দুদের লক্ষী পুজো নিয়ে প্রশ্ন তোলনে। আমরা যদি শুধু দেবী লক্ষ্মীর পূজা করে সম্পদ পেতাম, তাহলে মুসলমানদের মধ্যে কোটিপতি বা ট্রিলিওনিয়ার থাকত না। মুসলমানরা লক্ষ্মীর পূজা করে না, তারা কি ধনী নয়? মুসলমানরা দেবী সরস্বতীর পূজা করে না। মুসলমানদের মধ্যে কি পণ্ডিত নেই? তারা আইএএস বা আইপিএস হয় না? বলে পাসওয়ান প্রশ্ন তোলেন।

বিজেপি নেতা বলেন, আত্মা ও পরামাত্মা ধারণাটি কেবলমাত্র সাধারণ মানুষের বিশ্বাসের ওপর নির্ভর করে রয়েছে। তিনি বলেন, সম্পূর্ণটা সাধারণ মানুষের বিশ্বাসের ওপর নির্ভর করে গড়ে উঠেছে। তিনি বলেন, আপনি যদি বিশ্বাস করেন তবে এটি একটি দেবী, আর যদি বিশ্বাস না করেন তবে এটি কেবল একটি পাথরের মূর্তি, তার বাইরে কিছু নয়।। আমরা দেব-দেবীতে বিশ্বাস করব কি না, সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। তবে বৈজ্ঞানিক যুক্ত দিয়ে আমাদের উপসংহারে পৌঁছতে হবে। আপনি যদি এই বিশ্বাস করা বন্ধ করেন তবে আপনার বুদ্ধির বিকাশ হবে। বিজ্ঞান দিয়ে যুক্তি-তর্ক দিয়ে সমস্ত কিছু বোঝা উচিত।

পাসওয়ান তাঁর মন্তব্যে খ্রিস্টান ও মুসলমানদের টেনে আনেন। তিনি বলেন, এটি বিশ্বাস করা হয় যে বজরংবলী একজন শক্তিসম্পন্ন দেবতা এবং তিনি আমাদের শক্তি প্রদান করেন। মুসলমান বা খ্রিস্টানরা বজরঙ্গবলির উপাসনা করে না। তারা কি শক্তিশালী নয়? যেদিন আপনি বিশ্বাস করা বন্ধ করবেন, সেদিন ভগবান বলে কিছু থাকবে না। ভগবানের ধারণাটা সম্পূর্ণ বিশ্বাসের ওপর চলে।
বিতর্কিত মন্তব্যের জন্য লালন পাসওয়ান বিখ্যাত। এর আগে তিনি লালুপ্রসাদের সঙ্গে কথপোকথন প্রকাশ্যে নিয়ে এসে সংবাদের শিরোনামে এসেছেন। তবে তিনি সাম্প্রতিক মন্তব্যে হিন্দুদের ঈশ্বর বিশ্বাসের ওপর আঘাত দিয়েছেন। তাঁর এই মন্তব্য বিজেপিকে যে নতুন করে অস্বস্তিতে ফেলবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+