বিধানসভায় লুকিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর ছবি দেখে বিতর্কে বিজেপি বিধায়ক

রাজ্য বিধানসভায় আখচাষীদের নিয়ে একটি প্রশ্নোত্তর পর্ব চলছিল। কিন্তু তাতে মন ছিল না অউরাদের বিজেপি বিধায়ক প্রভু চবনের। তিনি মোবাইল ফোনে 'জুম' করে প্রিয়াঙ্কা গান্ধীর ছবি দেখছিলেন। টিভি ক্যামেরায় তা ধরা পড়ে যায়। উনি কেন প্রিয়াঙ্কার ছবি দেখছিলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁর দলের বিধায়করাই।
প্রসঙ্গত, এর আগে কর্নাটকে যখন বিজেপি সরকার ছিল, তখন তিন মন্ত্রী লক্ষ্মণ সাওয়াড়ি, সি সি পাটিল এবং কৃষ্ণ পলেমর বিধানসভায় বসে মোবাইলে পর্নোগ্রাফি দেখেছিলেন। সেই সময় বেজায় বিতর্ক হয়।
পরে ওই বিধায়ক বলেন, "আমার কোনও অসাধু মনোভাব ছিল না। ওঁর ছবির নীচে একটি স্লোগান লেখা ছিল। জুম করে সেটাই পড়ার চেষ্টা করছিলাম। নরেন্দ্র মোদীর ছবিও তো দেখেছি। সেটা নিয়েও আপনাদের বলা উচিত।"












Click it and Unblock the Notifications