মানেকা গান্ধীকে ঘৃণ্য মহিলা বলে নিশানা বিজেপির বিধায়কের, নেপথ্যে অভিযাগ ভয়াবহ
মানেকা গান্ধীকে ঘৃণ্য মহিলা বলে নিশানা বিজেপির বিধায়কের, নেপথ্যে অভিযাগ ভয়াবহ
বিজেপি সাংসদ মানেকা গান্ধীকে ঘূণ্য মহিলা বলে কটাক্ষ করলেন দলেরই এক বিধায়ক। শনিবার মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক অজয় বিষ্ণোই টুইটারে দলের সংসদ সদস্য মানেকা গান্ধীকে নিয়ে ওই মন্তব্য করেন। একজন পশু চিকিৎসকের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্যকে কেন্দ্র করেই বিজেপি সাংসদকে মানেকা গান্ধীকে একহাত নেন তিনি।

পশু-চিকিৎসক ড. বিকাশ শর্মার বিরুদ্ধে মানেকা গান্ধী যে শব্দগুলি ব্যবহার করেছিলেন তাতে ভেটেরিনারি কলেজ জবলপুরকে তুচ্ছ বলে প্রমাণ করবে না। তবে তাঁর শব্দচয়ন প্রমাণ করে যে মানেকা গান্ধী একজন ঘৃণ্য নারী। তিনি আমার দলের সংসদ সদস্য বলে আমি লজ্জা পেয়েছি। বিষ্ণোই টুইট করে একথা জানান।
বুধবার সারাদেশের পশু চিকিৎসকরা 'কালো দিন' হিসেবে পালন করে বিজেপির সুলতানপুরের সাংসদ মানেকা গান্ধীর বিরুদ্ধে প্রতিবাদ জানান। সম্প্রতি প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী মানেকা গান্ধী আপত্তিজনক শব্দবন্ধে পশু চিকিৎসককে হুমকি দেন। তিনটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। তারপরই প্রতিবাদে মুখর হন পশু চিকিৎসকরা।
একটি ক্লিপে মানেকা গান্ধী অভিযোগ করেন, উত্তর প্রদেশের গোরক্ষপুরের পশু চিকিৎসক ডাঃ বিকাশ শর্মা একটি কুকুরের উপর বোটেড সার্জারি করেছেন। অডিও ক্লিপটিতে মহিলা কণ্ঠে শোনা যায়, "কুকুরটি মারা গেলে আমি আপনার লাইসেন্সটি নিয়ে যাব।"
মানেকা গান্ধী ডাক্তারকে তার পদবী জিজ্ঞাসা করেছিলেন এবং তাঁকে তাঁর 'কলঙ্ক' বলে অভিহিত করেন। তারপর বলেন, "আপনার বাবা কী করেন? তিনি মালী না প্রহরী? আপনি কি শিক্ষিত?" অন্য একটি ক্লিপে বিজেপি সাংসদ এবং প্রাণী অধিকারকর্মীর মধ্যে কথোপকোথনে অন্য একটি ভেটের ক্লিনিক বন্ধ করার হুমকি দিয়েছিলেন।
विगत दिवस सांसद श्रीमती मेनका गांधी ने पशुचिकित्सक डॉ विकाश शर्मा से जिन शब्दों में बात की, उससे वेटरनरी कॉलेज जबलपुर घटिया सिद्ध नही हो जाता है, परंतु यह जरूर सिद्ध हो जाता है कि मेनका गांधी निहायत ही घटिया महिला है। मैं शर्मिंदा हूँ कि ये मेरी पार्टी की सांसद (नेता नही) है।
— Ajay Vishnoi (@AjayVishnoiBJP) June 26, 2021
এই বিতর্ক নিয়ে ইন্ডিয়ান ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (আইভিএ) তাঁর সমালোচনা করেছে এবং গান্ধীর অগণতান্ত্রিক আচরণ সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার স্পিকার ওম বিড়লাকেও চিঠি দেন তাঁরা। মানেকা গান্ধী এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।












Click it and Unblock the Notifications