ফের ধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের বিরুদ্ধে, মুখ পুড়ল সরকারি দলের
যোগী আদিত্যনাথের রাজ্যের আর এক দলীয় বিধায়ক ধর্ষণের ঘটনায় নাম জড়ালেন।
উন্নাওয়ের ধর্ষণের ঘটনায় বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগারের জড়িত থাকার ঘটনায় অনেক হইচই হয়েছিল। ওই ঘটনায় শেষ অবধি সেনগারকে গ্রেফতারও হতে হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই যোগী আদিত্যনাথের রাজ্যের আর এক দলীয় বিধায়ক ধর্ষণের ঘটনায় নাম জড়ালেন।

বদায়ুঁর বিজেপি বিধায়ক কুশাগ্রা সাগর তার বাড়ির পরিচারিকার মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২ বছর ধরে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
নিগৃহীত যুবতী জানিয়েছে, তাকে নির্যাতনের পর আগামী ১৭ জুন ওই বিধায়ক অন্য মহিলাকে বিয়ে করতে চলেছে। এবং আগের ঘটনা চাপা দিতে ২০ লক্ষ টাকায় রফা করার জন্য চাপ দিচ্ছে। বিচার না পেলে নিগৃহীত যুবতী আত্মহত্যা করবে বলেও জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। যুবতীর মা বিধায়কের বাড়িতে পরিচারিকার কাজ করে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
প্রসঙ্গত, অভিযুক্ত বিজেপি বিধায়ক কুশাগ্রার বাবা যোগেন্দ্র সাগর বিএসপি বিধায়ক ছিল। ২০০৮ সালে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় সে জেল খাটছে। পরে তার বিরুদ্ধে ২০১৬ সালে নিগৃহীতকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার ঘটনায় খুনের মামলাও দায়ের হয়েছে।












Click it and Unblock the Notifications