যোগী রাজ্যে প্রথম ধাক্কা প্রিয়ঙ্কার ! বিজেপি বিধায়ক যোগ দিচ্ছেন কংগ্রেসে
পূর্ব উত্তর প্রদেশের দায়িত্ব নেওয়ার পর বিজেপিকে প্রথম ধাক্কা দিলেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। মীরপুরের বিজেপি বিধায়ক অবতার সিং ভাদানা কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে জানা গিয়েছে।
পূর্ব উত্তর প্রদেশের দায়িত্ব নেওয়ার পর বিজেপিকে প্রথম ধাক্কা দিলেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। মীরপুরের বিজেপি বিধায়ক অবতার সিং ভাদানা কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে বিজেপির এই বিধায়ক কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কংগ্রেসে যোগ দেবেন।

বর্তমানে মুজফফরনগরএ-র মীরপুর থেকে বিজেপির বিধায়ক ভাদানা। এর আগে তিনি ফরিদাবাদ থেকে তিনবার এবং মেরঠ থেকে একবার লোকসভায় নির্বাচিত হয়েছিলেন
বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, অবতার সিং ভাদানা কংগ্রেসের থেকে হরিয়ানার ফরিদাবাদ লোকসভা আসন দাবি করেছেন। জানা গিয়েছে, কংগ্রেসে যোগদানের আগে এই বিজেপি বিধায়ক উত্তরপ্রদেশ বিধানসভা থেকে পদত্যাগ করবেন।
২০১৪-র লোকসভা নির্বাচনে ফরিদাবাদ আসন থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অবতার সিং ভাদানা। কিন্তু তিনি বিজেপির কৃষ্ণপাল গুজ্জরের কাছে হেরে যান। এরপর ২০১৭-র বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজয়ী হন।
ভরানার বিজেপি ত্যাগ নিয়ে ফরিদাবাদের সাংসদ কৃষ্ণপাল গুজ্জর ইতিমধ্যেই আঙুল তুলেছেন। উত্তর প্রদেশের বিজেপি বিধায়কের দলত্যাগের প্রভাব পার্শ্ববর্তী হরিয়ানাতেও
পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। পশ্চিম উত্তরপ্রদেশের গুজ্জরপ্রধান এলাকায় ভাদানার ভাল প্রভাব রয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের।












Click it and Unblock the Notifications