বাংলাদেশের প্রধানমন্ত্রী হোন মমতা বন্দ্যোপাধ্যায়, কটাক্ষ বিজেপি নেতার

এনআরসি নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার পাল্টা জবাবে মমতার বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি নেতা সুরেন্দ্র সিং। তিনি মমতাকে আক্রমণ করে বলেছেন।

এনআরসি নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার পাল্টা জবাবে মমতার বিরুদ্ধে তোপ দেগেছেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সুরেন্দ্র সিং। তিনি মমতাকে আক্রমণ করে বলেছেন, পশ্চিমবঙ্গে এনআরসি হবেই। আর মমতা যদি বাংলাদেশিদের বাঁচাতে চান তাহলে তিনি বাংলাদেশে গিয়ে থাকুন। সেখানকার প্রধানমন্ত্রী হোন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী হোন মমতা

বাংলাদেশের প্রধানমন্ত্রী হোন মমতা

এনআরসির বিরোধিতা মেনে নেবে না কেন্দ্র‌। মমতার আপত্তি কোনওভাবেই গ্রাহ্য করতে রাজি নয় বিজেপি। মমতা এর বিরোধিতা করতে তিনি বাংলাদেশে যান এবং সেখানকার প্রধানমন্ত্রী হোন। এই ভাষাতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বিজেপি নেতা সুরেন্দ্র সিং।

চিদাম্বরমের মতো হাল হবে

চিদাম্বরমের মতো হাল হবে

বিজেপি নেতা সুরেন্দ্র সিং রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভারতীয়। তারপরেও যদি তিনি বাংলাদেশিদের সমর্থনে কথা বলেন অথবা দেশ বিরোধী কথা বলেন তাহলে চিদাম্বরমের মতো হাল হবে। রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিজেপি নেতা। তিনি দাবি করেছেন পশ্চিমবঙ্গে এনআরসি হবেই কোনওভাবেই সেটা আটকানো যাবে না।

এনআরসি নিয়ে চড়ছে পারদ

এনআরসি নিয়ে চড়ছে পারদ

অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই সুর চড়াতে শুরু করেছে বিজেপি। অসমে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন কোনওভাবেই বেআইনি অনুপ্রবেশকারীদের দেশে ঠাঁই দেওয়া হবে না। অনুপ্রবেশকারীদের রাখার জন্য অসমের গোয়ালপাড়ায় একটি শরণার্থী শিবির তৈরি করা হয়েছে।

এর বিরোধিতায় বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রকাশ্যে ঘোষণা করেছেন জীবিত থাকতে কোনওভাবেই রাজ্যে এনআরসি হতে দেবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+