করোনা থেকে বাঁচতে হলে মুসলিমদের থেকে সবজি কিনবেন না, সতর্ক করলেন বিজেপি বিধায়ক
করোনা থেকে বাঁচতে হলে মুসলিমদের থেকে সবজি কিনবেন না, সতর্ক করলেন বিজেপি বিধায়ক
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে হলে মুসলিমদের কাছ থেকে সবজি কিনবেন না। এমনই মন্তব্য করেছেন যোগীর রাজ্যের বিজেপি বিধায়ক সুরেশ তিওয়ারি। বিধায়কের এই সাবধাব বানী ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। উত্তর প্রদেশের বারহজ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি।

সবজি কেনা নিয়ে সতর্কতা
উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেশ তিওয়ারি নিজের কেন্দ্রেই পরিদর্শনে বেরিয়েছিলেন। সেখানে করোনা পরিস্থিতি পরিদর্শনের পর বিজেবি বিধায়ক বলেন, যদি করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে যান তাহলে ভুলেও মুসলিমদের কাছ থেকে সবজি কিনবেন না। সেখানে সরকারি আধিকারিকদের সঙ্গে বেশ কয়েকজন সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

বিধায়কের যুক্তি
তিনি যে এই মন্তব্য করেছেন সেটা স্বীকার করে নিয়েছেন বিধায়ক। সুরেশ তিওয়ারির দাবি, তিনি গত কয়েকদিন আগেই শুনেছিলেন মুসলিমরা করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য নিজেদের থুতু সবজির গায়ে লাগিয়ে বিক্রি করছে। সেকারণেই এই নিয়ে সকলকে সাবধান করেছেন তিিন। যদিও এটা তাঁর ব্যক্তিগত মতামত বলে দাবি করেছেন বিধায়ক। নিজের মন্তব্যের সমর্থনে বিজেপি বিধায়ক বলেছেন, কয়েকদিন আগেই দিল্লির নিজামউদ্দিনে তাবলিঘি জামাতের জমায়েত থেকে কী ঘটনা ঘটেছে সকলের জানা।

সমালোচনায় রাজ্য বিজেপি
যদিও বিজেপি বিধায়কের এই মন্তব্য একেবারেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেেছন রাজ্য বিজেপির মুখপাত্র রাকেশ ত্রিপাঠি। তিনি বলেছেন এই পরিস্থিতিতে এই মন্তব্য করা উচিত হয়নি। দল তাঁর মন্তব্য সমর্থন করে না। কেন তিনি বিষয়টি বললেন তা খতিয়ে দেখা হবে।












Click it and Unblock the Notifications