মোদীর মঞ্চে মহিলা মন্ত্রীকে আপত্তিকর স্পর্শ বিজেপির মন্ত্রীর, মুহূর্তে ভিডিও হল ভাইরাল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেও সভামঞ্চে অশ্লীলতা দায়ে অভিযুক্ত হলেন বিজেপির মন্ত্রী। নিজের সহকর্মীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল বিজেপির তরুণ নেতা তথা মন্ত্রী মনোজকান্তি দেবের বিরুদ্ধে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেও সভামঞ্চে অশ্লীলতা দায়ে অভিযুক্ত হলেন বিজেপির মন্ত্রী। নিজের সহকর্মীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল বিজেপির তরুণ নেতা তথা ত্রিপুরার মন্ত্রী মনোজকান্তি দেবের বিরুদ্ধে। বামফ্রন্ট তথা অন্যান্য বিরোধী দলগুলির তরফে এই কাণ্ডে মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে।

মোদীর মঞ্চে বিজেপির মন্ত্রীর আপত্তিকর স্পর্শ মহিলা মন্ত্রীকে, মুহূর্তে ভিডিও হল ভাইরাল

দিন দুই আগেই ত্রিপুরা সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে এক জনসভা থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন। মঞ্চ থেকেই তিনি প্রকল্পগুলির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও। সেই উদ্বোধন চলাকালীনই মঞ্চে অভব্য আচরণ করেন বিজেপির মন্ত্রী।

তিনি মঞ্চে দাঁড়িয়েই রাজ্যের আর এক আদিবাসী মন্ত্রী সান্ত্বনা চাকমার কোমরে হাত দেন। ত্রিপুরার সমাজকল্যাণ ও সমাজবিদ্যা বিভাগের মন্ত্রী সান্ত্বনা চাকমার কোমরে হাত দেওয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মনোজ আপত্তিকর অবস্থায় কোমরে হাত দেওয়ার পরেই সান্ত্বনা চকিতে হাত সরিয়ে দেন।

এই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। মনোজকান্তি দেবের পদত্যাগ দাবি করেছে বামফ্রন্ট। বামফ্রনেট্র কনভেনর বিজন ধর জানান, একজন মহিলা মন্ত্রীকে আপত্তিকরভাবে স্পর্শ করেছেন মনোজকান্তি দেব। ওই মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীও। আমরা অবিলম্বে ওই মন্ত্রীর বরখাস্ত করে গ্রেফতারের দাবি জানাচ্ছে। যদিও শাসকপক্ষ এই অভিযোগ আমল দিতে নারাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+