লখিমপুর খেরি কাণ্ডে জামিন আশিস মিশ্রর, জামিনকালীন সময়ে দিল্লি এবং উত্তর প্রদেশে প্রবেশ নিষেধ মন্ত্রীপুত্রের
লখিমপুর খেরির ঘটনায় আশিস মিশ্রেকে ৮ সপ্তাহের জামিন দিল সুপ্রিম কোর্ট
অবশেষে জামিন পেলেন আশিস মিশ্র। লখিমপুর খেরির ঘটনায় তাঁর ৮ সপ্তাহের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। তবে এই ৮ সপ্তাহের মধ্যে তিনি দিল্লি এবং উত্তর প্রদেশে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে শীর্ষ আদালত। লখিমপুর খেরিয়ে গাড়িতে পিষে ৭ কৃষককে হত্যার অভিযোগ রয়েছে বিজেপি মন্ত্রীর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে।

লখিমপুর খেরিতে গাড়ির চাকায় ৭ আন্দোলনকারীকে পিষে মারার ঘটনায় অবশেষে জামিন পেলেন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্র। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জেকে মাহেশ্বরীর বেঞ্চ তাঁর জামিন মঞ্জর করেছে ৮ সপ্তাহের জন্য। অর্থাৎ ২ মাস জামিনে মুক্ত থাকবেন মন্ত্রীপুত্র। এই অন্তর্বর্তী জামিনে মুক্ত থাকার সময় তিনি দিল্লি এবং উত্তর প্রদেশের কোথাও যেতে পারবেন না বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। কেবল মাত্র আদালতে হাজিরার সময় তিনি উত্তর প্রদেশে ঢুকতে পারবেন বলে জানিয়েছে আদালত।
সেই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে যে সময় পর্যন্ত আশিস মিশ্র জামিনে থাকবেন ততদিন তিনি কোথায় থাকছেন তার ঠিকানা আদালতকে জানাতে হবে। সেই সঙ্গ পাসপোর্টও আদালতে জমা দিতে বলেছেন বিচারপতি। সেই সঙ্গে যে এলাকায় তিনি থাকছেন সেই এলাকার থানায় হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এই ঘটনায় গ্রেফতার আরও তিন জনকে জামিনের আবেদন জানানোর অনুমতি দিয়েছে আদালত।
মামলার পরবর্তী শুনানি ১৪ মার্চ। তার আগে আদালতে জমা দিতে বলা হয়েছে সাক্ষীদের বয়ান। কতজন সাক্ষীর বয়ান রেকর্ড করা হল তা জানাতে হবে। ২০২১ সালের ৩ মার্চ কৃষি আইন নিয়ে কৃষকদের আন্দোলন চলছিল লখিমপুর খেরিতে। সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। সেখানে গিয়েছিলেন কৃষিমন্ত্রী এবং তাঁর ছেলে। তখনই গাড়িতে পিষে আন্দোলনকারী ৭ কৃষক মারা যায় বলে অভিযোগ। সেই গাড়িতে ছিলেন কৃষিমন্ত্রীর ছেলে আশিস মিশ্র। প্রথমে তাঁকে গ্রেফতার না করা হলেও পরে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তৎপর হয় উত্তর প্রদেশ পুলিশ। এবং গ্রেফতার করা হয় মন্ত্রীপুত্রকে।












Click it and Unblock the Notifications