মৃত্যুর আগেই নীরবতা পালন অরুণ জেটলির জন্য! বিতর্কে মোদী রাজ্যের মন্ত্রী
দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির মৃত্যুর খবর ঘোষণা করে বিপাকে গুজরাতের এক মন্ত্রী। ওই মন্ত্রী শুধু মন্ত্রীর মৃত্যুর খবরই ঘোষণা করেননিতাঁর জন্য নীরবতা পালনও করেছেন।
দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির মৃত্যুর খবর ঘোষণা করে বিপাকে গুজরাতের এক মন্ত্রী। ওই মন্ত্রী শুধু মন্ত্রীর মৃত্যুর খবরই ঘোষণা করেননি তাঁর জন্য নীরবতা পালনও করেছেন। তবে সূত্রের খবর অনুযায়ী, এইমসে ভর্তি প্রাক্তন অর্থমন্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। ৯ অগাস্ট থেকে অরুণ জেটলি এইমস-এ ভর্তি রয়েছেন।

গুজরাতের কুচ প্রদেশের গ্রাম। স্থানীয় কৃষকরা এক অনুষ্ঠানে রাজ্যের পর্যটন মন্ত্রী ভাসান আহিরকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন। সূত্রের খবর অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত হয়ে, পর্যটন মন্ত্রী ভাসান আহির দেশের প্রাক্তন অর্থমন্ত্রীর মৃত্যুর খবর দেন। যদিও সেই খবরটি সত্য নয়। মন্ত্রী কোথা থেকে সেই খবর পেলেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী ২ মিনিট নীরবতা পালনের কথাও জানান। তবে খবর ছড়িয়ে পড়তেই মন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও, তাঁকে পাওয়া যায়নি। এদিন এই খবরের জেরে বিপাকে পড়ে বিজেপির শীর্ষ নেতৃত্বও।
যদিও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, সেখান বিজেপি নেতা রাজেন্দ্র জাদেজা। তাঁর দাবি, অনুষ্ঠানে তিনি আগাগোড়াই উপস্থিত ছিলেন। এই ধরনের কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তিনি।












Click it and Unblock the Notifications