সন্ত্রাসবাদ বন্ধ না করলে বড় শাস্তি অপেক্ষা করছে, পাকিস্তানকে ফের কড়া বার্তা ভারতের

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি ফের একবার কড়া ভাষায় সমঝে দিলেন পাকিস্তানকে।

পাকিস্তান এখনও সমান তালে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদীদের সমর্থন করে চলেছে। একথা এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। সারা বিশ্ব পাকিস্তানকে প্রায় একঘরে করে দিয়েছে। এই অবস্থাতেও পাকিস্তান সন্ত্রাসবাদ ও নাশকতাকে প্রশ্রয় দিয়ে চলেছে। তার ভুরিভুরি উদাহরণ রয়েছে। আর সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি ফের একবার কড়া ভাষায় সমঝে দিলেন পাকিস্তানকে।

জল আটকে দেবে ভারত

জল আটকে দেবে ভারত

নিতিন বলেছেন, ভারত এবার দ্বিধাহীনভাবে পাকিস্তানকে জল সরবরাহ বন্ধ করে দেবে। যদি না ইসলামাবাদ সন্ত্রাসবাদকে সমর্থনের পথ থেকে সরে না আসে। কীভাবে ভারত থেকে পাকিস্তানে বয়ে যাওয়া জল আটকানো যায় তা নিয়ে ইতিমধ্যে কেন্দ্র রোডম্যাপ তৈরি করে ফেলেছে বলেও তিনি জানান।

পাঞ্জাবে ভাষণ নিতিনের

পাঞ্জাবে ভাষণ নিতিনের

পাঞ্জাবের অমৃতসরে বিজেপি প্রার্থী হরদীপ পুরীর প্রচারে গিয়ে বিজেপি মন্ত্রী গড়কড়ি বলেন, কেন্দ্র পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান মিলিয়ে মোট ৬টি বাঁধ তৈরি করতে চাইছে।

চুক্তি থেকে সরে আসতে পারে ভারত

চুক্তি থেকে সরে আসতে পারে ভারত

তিনি বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে জল চুক্তি ছিল। তবে তার ভিত্তি ছিল পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থান। ফলে বর্তমানে সন্ত্রাসবাদ না কমলে ভারত চুক্তি থেকে বেরিয়ে আসতে পিছপা হবে না। পাকিস্তানকে জল দেওয়া বন্ধ করা হবে। পাকিস্তানকে জল সরবরাহ বন্ধ করে অতিরিক্ত জল পাঞ্জাব ও হরিয়ানার কৃষিকাজে ব্যবহার করা হবে বলে নিতিন জানান।

কেন্দ্রের পদক্ষেপ

কেন্দ্রের পদক্ষেপ

প্রসঙ্গত, পরপর বেশ কয়েকটি হামলার পর পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে ভারত জানিয়ে দিয়েছে, রক্ত ও জল কখনও একসঙ্গে বইয়ে পারে না। অর্থাৎ সন্ত্রাস বন্ধ না হলে ভারত পাকিস্তানকে জল আটকে দেবে বলে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। সেই মর্মেই কেন্দ্র পাকিস্তানকে শিক্ষা দিতে নয়া পদক্ষেপ করছে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+