৪৯-এর বদলে ৬১ জন! মোদীকে এবার পাল্টা চিঠি গেরুয়াপন্থী বুদ্ধিজীবী ও কলাকুশলীদের

মোদীর পাশে দাঁড়িয়ে চিঠি দিতে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের ৫০ জন বুদ্ধিজীবী।

মোদীকে চিঠি লিখেছিলেন দেশের বিভিন্ন প্রান্তের ৪৯ জন বুদ্ধিজীবী। দেশে গণপ্রহার এবং মুসলিম, দলিতদের হামলার কথা উল্লেখ করেছিলেন চিঠিতে। এবার মোদীর পাশে দাঁড়িয়ে চিঠি দিতে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের ৬১ জন বুদ্ধিজীবী। চিঠিকে কাশ্মীরি পণ্ডিতদের বিতারণ, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের হিংসার কথা থাকতে চলেছে।

বিজেপির উদ্দেশ্য

বিজেপির উদ্দেশ্য

মোদীকে দেওয়া চিঠিতে সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, শ্যাম বেনেগালের মতো বিশিষ্ট ব্যক্তিরা স্বাক্ষর করেছেন। বিজেপি মনে করে এর পিছনে রয়েছে দেশের বিজেপি বিরোধী দলগুলি। ফলে সেই চিঠির জবাব না দেওয়া হলে ভবিষ্যতে আক্রমণ আরও বাড়বে। সেই মতো ঝাঁঝালো আক্রমণ শানানো শুরু করেন দিলীপ ঘোষের মতো নেতারা। যাঁরা এই চিঠিতে স্বাক্ষর করেছেন, তাঁদের দেশদ্রোহী অ্যাখ্যা দেন। পাশাপাশি, পশ্চিমবঙ্গ থেকে যাঁরা এই চিঠিতে স্বাক্ষর করেছেন তাঁদের গৃহবন্দি করার হুমকিও দেন তিনি।

চিঠিতে যাঁদের স্বাক্ষর থাকতে পারে

অন্যদিকে বুদ্ধিজীবীদের পাল্টা জবাব দেওয়ার কাজও চলতে থাকে। সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই চিঠির খসড়া তৈরি হয়ে গিয়েছে। চিঠিতে যাঁরা স্বাক্ষর করতে চলেছেন, তাঁদের মধ্যে রয়েছেন অনুপম খের, বিবেক ওবেরয়, বিবেক অগ্নিহত্রী। এছাড়াও বলিউডের বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী এই চিঠিতে স্বাক্ষর করতে রাজি হয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি মোদীকে পাঠানো বুদ্ধিজীবীদের প্রতিবাদী চিঠেতে যেমন পশ্চিমবঙ্গের বিশিষ্টদের প্রাধানন্য রয়েছে, তার বদলা হিসেবে বিজেপিপন্থী বুদ্ধিজীবীদের পাঠানো চিঠিতে পশ্চিমবঙ্গ থেকে স্বাক্ষরের আধিক্য থাকতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের তথা টলিউডের প্রথমসারির অভিনেতা অভিনেত্রী বিজেপির সদস্যপদ নিয়েছেন। তাঁরা এই তালিকায় থাকতে পারেন বলে সূত্রের খবর।

চিঠির বিষয় বস্তু

সূত্রের খবর অনুযায়ী, সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেনদের গণপ্রহার এবং মুসলিম, দলিতদের হামলার কথার জবাব দিতে নতুন চিঠিতে থাকতে পারে কাশ্মীর থেকে বিতাড়িত হওয়া কাশ্মীরি পণ্ডিতদের কথা। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের প্রসঙ্গ। কেন প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানো প্রতিবাদী বুদ্ধিজীবীরা সেই সময় প্রতিবাদ করেননি, তা নিয়ে প্রশ্ন তোলার সম্ভবনা রয়েছে। পাশাপাশি জয় শ্রীরাম বলার কারণে যাঁদের ওপর আক্রমণ করা হয়েছে, তাঁদের নিয়ে কোনও কথা না বলার কথাও থাকতে চলেছে সেই চিঠিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+