দিল্লিতে ২০১৫-র চিত্রই ২০২০-তে! 'বিজেপি সদস্যে'র হোর্ডিংকে ঘিরে জল্পনা

পশ্চিম দিল্লির পশ্চিম বিহারে রাস্তায় হোর্ডিং পড়েছে দেশ চায় নরেন্দ্র মোদীকে। আর দিল্লি চায় কেজরিওয়ালকে।

২০১৫-তে আম আদমি পার্টির ওয়েবসাইটের কথা যদি মনে করা যায়, তাহলে বলা যায়, সেখানে তখন দেখা যেত, দিল্লি বলছে মোদী প্রধানমন্ত্রী আর অরবিন্দ মুখ্যমন্ত্রী। এবার সেই একই চিত্র দেখা যাচ্ছে দিল্লিতে। তবে তা হোর্ডিং আকারে। পশ্চিম দিল্লির পশ্চিম বিহারে রাস্তায় হোর্ডিং পড়েছে দেশ চায় নরেন্দ্র মোদীকে। আর দিল্লি চায় কেজরিওয়ালকে। যে ব্যক্তি এই হোর্ডিংটি দিয়েছেন তিনি হলেন দীপক মদন। নিজেকে তিনি আরএসএস-এর পাশাপাশি বিজেপি সদস্য বলেও দাবি করেছেন।

দিল্লিতে ২০১৫-র চিত্রই ২০২০-তে! বিজেপি সদস্যের হোর্ডিংকে ঘিরে জল্পনা

যদি বছর ছয়েক আগে ফিরে যাওয়া যায়, তাহলে দেখা যাবে, ২০১৪-র নভেম্বরে দিল্লি নির্বাচনের আগে আপ সিদ্ধান্ত নিয়েছিল, নরেন্দ্র মোদীর চবি তারা ব্যবহার করবে নিজেদের ওয়েরসাইটে। নির্বাচনে সাধারণ মানুষের কাছে প্রচারে যেতে সেই ছবি ব্যবহার করা হয়েছিল।

সেই সময় বলা হয়েছিল দিল্লির ভোটাররা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তাঁরা চান একজন শক্তিশারী প্রধানমন্ত্রী। সেই জন্যই তাঁরা নরেন্দ্র মোদীকে নির্বাচিত করেছেন। এবার তারা শক্তিশালী মুখ্যমন্ত্রী চান। যিনি দুর্নীতি, মুদ্রাস্ফীতি, ভাল স্কুল , পরিবহণ, হাসপাতালের সমস্যা দূর করবেন। তারা অরবিন্দ কেজরিওয়ালকেই আবার চাইছেন। যদিও পরবর্তী সময়ে ওয়েবসাইট থেকে সেই ব্যানার সরিয়ে নেওয়া হয়েছিল।

দিন যত যাচ্ছে বিজেপি এবং আপ-এর মধ্যে টুইটার, স্লোগান নিয়ে যুদ্ধ তত জোরদার হচ্ছে। তবে কে ক্ষমতায় আসবে তার জন্য অপেক্ষ করতে হবে, ভোটের ফল বেরনো পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+