ফারুক আবদুল্লার সঙ্গে বিজেপি প্রতিনিধিদের বৈঠক? চর্চায় জম্মু-কাশ্মীরের জোট রাজনীতি
জম্মু - কাশ্মীরের বিধানসভা নির্বাচন শেষ। এখন ফল প্রকাশের অপেক্ষা। তার আগে রাজনৈতিক আঁচে হাত সেঁকার কাজ কি শুরু হয়ে গিয়েছে? সেই চর্চা উঠে এল? কারা কোন জোটে থাকবে? ফারুক আবদুল্লার ন্যাশনাল কনফারেন্সের ভূমিকা কী হবে? তাই নিয়েও চর্চা চলছে।
এনসি এবং পিডিপি দুই দলই কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনে কোনও জোটে ছিল না৷ একা নির্বাচনে লড়াই করেছে। ফলে এই দুই দল কেমন ফল করে? সরকার গঠনে তাদের ভূমিকা কী থাকে? তাই নিয়ে জল মাপা চলছে।

জম্মু - কাশ্মীরে আড়ালে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ফারুক আবদুল্লাহর এনসি বিজেপির সঙ্গে সরকার গঠনের জন্য সঙ্কেত দিয়েছে। সেই চর্চাও শুরু হয়ে গিয়েছে। ন্যাশনাল কনফারেন্স (এনসি) শুক্রবার এই কথাকে অস্বীকার করেছে। জম্মু - কাশ্মীরে সরকার গঠনের জন্য ইন্ডিয়া ব্লকের বাইরের কোনও দলের সঙ্গে ' ব্যাক চ্যানেল' কথা হয়নি।
পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)ও একটি গুরুত্বপূর্ণ দল। তাদের নিয়েও চর্চা চলছে৷ শ্রীনগরের প্রাক্তন মেয়র জুনায়েদ আজিম মাট্টু এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ডাঃ ফারুক আবদুল্লাহ পহেলগামে কোন বিজেপি প্রতিনিধির সঙ্গে একবার নয় দু'বার দেখা করেছিলেন? পহেলগামে কী আলোচনা হচ্ছে?"
গুজব না কি সত্য? টুইটেই প্রশ্ন করেন অনেকে? উত্তরে মাত্তু আরও লিখেছেন, এনসি-বিজেপি সমঝোতা ডাঃ ফারুক আবদুল্লাহর নেতৃত্বে পহেলগামে হয়েছে - 'অরাজনৈতিক' মধ্যস্থতাকারীদের সঙ্গে। দুটি সভার নাম, বিবরণ, স্থান এবং সময়ও তাঁর জানা। এই ইঙ্গিত করেছেন তিনি।
ফারুক আবদুল্লাহর নেতৃত্বাধীন এনসি এই সব কথা উড়িয়ে দিচ্ছে। অন্যরা নির্বাচনে হারবে। এই কথা জেনেই ভিত্তিহীন অভিযোগ ছড়ানোর আশ্রয় নিয়েছে। মানুষ তাদের উপর আস্থা রেখেছে। সেই কারণে গুজবে কোনও প্রকার কান না দিতে অনুরোধ করা হয়েছে। গুজব থেকে দূরে থাকতে বলা হচ্ছে৷












Click it and Unblock the Notifications