BJP Meet: মধ্যরাত পর্যন্ত বিজেপির শীর্ষনেতাদের উপস্থিতি প্রধানমন্ত্রীর বাসভবনে, কী নিয়ে হল গোপন আলোচনা

বিদেশ থেকে ফিরেই ২০২৪-র রণকৌশল নির্ধারণে মন দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল গভীর রাত পর্যন্ত দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে বসেছিল বৈঠক। সেই বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল ২০২৪-র লোকসভা ভোট। সেই ভোটে বিজেপির রণকৌশল কী হবে সেটাই মূলত আলোচনা হয়েছে।

তবে এই বৈঠকের পরেই বিজেপির অন্দরে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। বিজেপির অন্দরেও এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সেই বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ, জেপি নাড্ডা, বিএল সন্তোষ সহ একাধিক শীর্ষ নেতারা।

মধ্যরাত পর্যন্ত বিজেপির শীর্ষনেতাদের উপস্থিতি প্রধানমন্ত্রীর বাসভবনে
Photo Credit: পিটিআই

মূলত ২০২৪-র লোকসভা ভোটের রণকৌশল নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রায় ৫ ঘণ্টা ধরে চলেছে বৈঠক। সূত্রের খবর ২০২৪-র লোকসভা ভোটের আগে মন্ত্রিসভাতেও রদবদল করা হবে। কী রদবদল করা হবে কাকে আনা হবে আর কাকে সরানো হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সেকারণে এই বৈঠকের পরেই বিজেপির অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। মূলত কার পদ প্রাপ্তি হবে আর পদচ্যূতি হবে সেই নিয়েই জল্পনা চলছে। সামনেই আবার বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেকথা মাথায় রেখেও এগোচ্ছে মোদী সরকার। কর্নাটকের বিধানসভা নির্বাচনে হার স্বীকার করতে হয়েছে বিজেপিকে। সেই ঘটনারক যাতে পুনরাবৃত্তি না ঘটে সেকারণে পরবর্তী বিধানসভা নির্বাচন গুলিতে বিশেষ নজর দিচ্ছে বিজেপি।

চলতি বছরেই রাজস্থান, তেলঙ্গানা, ছত্তিশগড় সহ একাধিক রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। সেই সব রাজ্যে সংগঠনে একাধিক রদবদল করা হতে পারে বলে বৈঠকে আলোচনা হয়েছে। বিদেশ সফর থেকে আসার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করেছেন। ভোপালে দলীয় জনসভায় তার আক্রমণের কেন্দ্রে ছিল তৃণমূল কংগ্রেস এবং মহাজোট।

একদিকে ২০২৪-র ভোটকে সামনে রেখে বিরোধীরা যেমন একজোট হতে শুরু করেছে। পাটনায় সব বিরোধীরা একজোট হয়ে বৈঠক করছেন। ফের সিমলায় আরেক দফায় বৈঠক করবেন তাঁরা। তারপরেই আমেরিকা থেকে ফিরেই দলের নেতাদের কাছ থেকে একাধিক বিষয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপিও যে ধীরে ধীরে ঘর গোছাতে শুরু করে দিয়েছে মোদীর এই গভীর রাতের বৈঠক সেদিকেই ইঙ্গিত করছে। বিজেপির অন্দরেও এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+