মহারাষ্ট্রের ভাগ্যই ঝাড়খণ্ডেও তাড়া করছে বিজেপিকে, ইঙ্গিত সমীক্ষায়

সাম্প্রতিক সময়ে হওয়া হরিয়ানা ও মহারাষ্ট্র নির্বাচনে বিধানসভায় সবচেয়ে বেশি আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি।

সাম্প্রতিক সময়ে হওয়া হরিয়ানা ও মহারাষ্ট্র নির্বাচনে বিধানসভায় সবচেয়ে বেশি আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। এবার সামনে আসছে ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন। এখানেও ফলাফল বিজেপির পক্ষে খুব একটা আশাব্যঞ্জক হবে না বলেই সি ভোটারের জনমত সমীক্ষায় উঠে এসেছে।

কী বলছে সমীক্ষা

কী বলছে সমীক্ষা

সমীক্ষা বলছে, বিজেপি ঝাড়খন্ডে সবচেয়ে বড় দল হিসেবে নির্বাচনে উঠে আসতে পারে। তবে ৪১টি আসনের ম্যাজিক ফিগার পর্যন্ত বিজেপি পৌঁছতে পারবে না।

কত আসন পাবে বিজেপি

কত আসন পাবে বিজেপি

ভোট পূর্ববর্তী সমীক্ষা বলছে ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় বিজেপির একার পক্ষে সরকার গঠন করা অত্যন্ত কঠিন। সমীক্ষা অনুযায়ী বিজেপি ২৮ থেকে ৩৮ টি আসন পেতে পারে।

কত পাবে বিরোধীরা

কত পাবে বিরোধীরা

সমীক্ষা বলছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ১৮ থেকে ২৮ টির মধ্যে আসন পেতে পারে। কংগ্রেস পেতে পারে ৪ থেকে ১০টি আসন। এবং অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়ন পেতে পারে ৩ থেকে ৯টি আসন। একই সংখ্যক আসন পকেটে পেতে পারে ঝাড়খন্ড বিকাশ মোর্চা।

ভোট শতাংশে কে কোথায়

ভোট শতাংশে কে কোথায়

সি ভোটারের সমীক্ষা বলছে বিজেপি ৩৩.৩ শতাংশ ভোট পেতে পারে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পেতে পারে ১৮ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ১২.৪ শতাংশ ভোট। এবং অল ঝাড়খন্ড স্টুডেন্ট ইউনিয়ন ৪.৬ শতাংশ ভোট ও ঝাড়খণ্ড বিকাশ মোর্চা পেতে পারে ৭.৭ শতাংশ ভোট।

মহারাষ্ট্রের ফল ঝাড়খণ্ডেও

মহারাষ্ট্রের ফল ঝাড়খণ্ডেও

মহারাষ্ট্রে বিজেপিকে ধাক্কা খেতে হয়েছে ভোট পরবর্তী সময়ে। ঠিক সেভাবেই ভোটের আগে ঝাড়খন্ডে বিজেপিকে ধাক্কা দিয়েছে ঝাড়খন্ড স্টুডেন্ট ইউনিয়ন। রাজ্য গঠনের পর থেকেই এই দলটি বিজেপির সঙ্গে ছিল। তবে এবারের ভোটে তারা বিজেপি জোট থেকে বেরিয়ে গিয়েছে। যা বিজেপিকে এরাজ্যে বড় ধাক্কা দিতে পারে বলেই সমীক্ষায় উঠে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+