যোগী রাজ্যে বিজেপির প্রবল মতবিরোধের মধ্যেই 'যুদ্ধ' জয়ের পরিকল্পনা, বিশেষ দায়িত্ব পেতে পারেন মোদী ঘনিষ্ঠ

করোনা মোকাবিলায় উত্তর প্রদেশে (uttar pradesh) যোগী (yogi adityanath) সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠলে, বিজেপির তরফে বিধানসভা ভোটের আগে রাজ্যে নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা বাতিল করে দিয়েছে। যদিও এব্যাপারে বি

করোনা মোকাবিলায় উত্তর প্রদেশে (uttar pradesh) যোগী (yogi adityanath) সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠলে, বিজেপির তরফে বিধানসভা ভোটের আগে রাজ্যে নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা বাতিল করে দিয়েছে। যদিও এব্যাপারে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব পরিকল্পনা করেছে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী মোদী (narendra modi) ঘনিষ্ঠ প্রাক্তন আমলা একে শর্মাকে (ak sharma) উত্তরপ্রদেশ সরকারে বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

বিজেপির বৈঠকেই সিদ্ধান্ত

বিজেপির বৈঠকেই সিদ্ধান্ত

মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথ এবং সত্যেন্দ্র দেব সিং-কে রাজ্য সভাপতি হিসেবে রেখেই সামনের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে নামতে চলেছে বিজেপি। সূত্রের খবর এমনটাই। বিজেপির জাতীয় নেতারা এই সপ্তাহেই রাজ্য বিজেপির পরিস্থিতি নিয়ে লখনৌতে বৈঠকে বসেছিলেন। তারপরেই এই তথ্য জানা গিয়েছে।

সরানো হচ্ছে না যোগী আদিত্যনাথকে

সরানো হচ্ছে না যোগী আদিত্যনাথকে

যোগী আদিত্যনাথকে সরানো নিয়ে জল্পনা তৈরি হলেও, এই মুহূর্তে স্টার ক্যাম্পেনার এবং শীর্ষ নেতৃত্ব যোগীকে সরাতে রাজি নয়। তবে এমাসেই উত্তর প্রদেশের ক্যাবিনেট সম্প্রসারণ করা হতে পারে। সেখানে বর্ণ ও আঞ্চলিক সমীকরণের কথা মাথায় রেখে মন্ত্রিসভায় পরিবর্তন করা হতে পারে বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট জমা

কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট জমা

কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বর্ষীয়ান বিজেপি নেতা বিএল সন্তোষ এবং রাধামোহন সিং রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে যেমন কথা বলেছেন অন্যদিকে দলের নেতৃত্বের সঙ্গেও কথা বলেছেন। মন্ত্রী, বিধায়কদের মতামত নিয়ে তাঁরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠিয়েছেন বলেই জানা গিয়েছে।
সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে বিজেপির স্ট্রংহোল্ডে পরাজয়ের কারণও তাঁরা খতিয়ে দেখেছেন বলে জানা গিয়েছে। বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা আগামী মাসে উত্তর প্রদেশ সফরে যেতে পারেন বলে জানা গিয়েছে। তিনি সেখানে সাংগঠনিক বৈঠক করতে পারেন।

আরএসএস-এর সুপারিশেই কেন্দ্রীয় দল

আরএসএস-এর সুপারিশেই কেন্দ্রীয় দল

সূত্রের খবর অনুযায়ী, আরএসএস-এর সুপারিশেই উত্তর প্রদেশে বিজেপির কেন্দ্রীয় দল পাঠানো হয়েছিল। আরএসএস-এর তরফে উত্তর প্রদেশ সরকারের কাজ এবং করোনা পরিস্থিতি মোকাবিলা-সব বিভিন্ন বিষয় নিয়ে আক্রমণের কথা বিজেপি নেতৃত্বকে স্মরণ করিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি এই পরিস্থিতি চলতে থাকলে তা ২০২৪-এর নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়।
আরএসএস-এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসবলে কয়েক সপ্তাহ আগে উত্তর প্রদেশের বিজেপি এবং আরএসএস নেতাদের থেকে তথ্য সংগ্রহ করেছিলেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী আরও জানা গিয়েছে, দল ও সরকারের মধ্যে নিয়মিত আলোচনার জন্য আরএসএস-এর তরফে জোর দেওয়া হয়েছিল।

বিজেপির তরফে দাবি করা হয়েছে, করোনার দ্বিতীয় তরঙ্গ খুব ভালভাবেই মোকাবিলা করেছেন যোগী আদিত্যনাথ। ৫ সপ্তাহের ২০ কোটির জনসংখ্যার রাজ্যে খুব তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পেরেছে সরকার। দাবি করেছেন বিজেপি নেতা বিএল সন্তোষ। এর আগে গঙ্গা-সহ বিভিন্ন নদীতে মৃতদেহ ভাসতে থাকায় উত্তর প্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। এমন কী দলের বিধায়ক এবং সাংসদরাও প্রকাশ্যে সরকারের সমালোচনা করেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+