কাশ্মীরে জমি কেনা 'বহিরাগত'দের জন্য খুব সহজ হচ্ছে না! বিজেপি সরকারের নয়া পদক্ষেপ
কাশ্মীরে জমি কেনা 'বহিরাগত'দের জন্য খুব সহজ হচ্ছে না!
৩৭০ ধারা থেকে ৩৫ এর এ অনুচ্ছেদ অবলুপ্তির পর থেকেই জম্মু ও কাশ্মীরের বুকে জমি , বাড়ি কেনবার বিষয়ে ছাড়পত্র পেয়েছেন যেকোনও ভারতীয়। এরপর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুগল -এ কাশ্মীরে বাড়ি, জমি কেনবার বিষয়ে সার্চ প্রবলভাবে বেড়ে গিয়েছে। তবে এবার সেই ভূস্বর্গে জমি বাড়ি কেনা তথা 'বহিরাগত' দের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে কিছুটা নিয়ম নিষেধ সম্ভবত ঐনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার।

কাশ্মীর ও জমি কেনার তোড়জোড়!
৩৭০ ধারা উঠে যাওয়ার পর থেকে কাশ্মীরের ভূমিকন্যাদের বিয়ে করা নিয়ে সার্চ চোখে পড়ার মতো লাফিয়ে বাড়ছে গুগল জুড়ে। বিজেপির বিভিন্ন মন্ত্রী এবিষয়ে মন্তব্যের পর বিতর্কে উঠে এসেছেন। একই নাগাড়ে গুগলে সার্চ বাড়ছে কাশ্মীরে জমি কেনবার ট্রেন্ডও। এবার সেই কাশ্মীরে জমি কেনবার বিষয়ে নতুন নিয়ম নিয়ে আসতে পারে সরকার।

কোন নিয়মে ভূস্বর্গে বাড়ি কেনা যাবে?
সূত্রের খবর, কাশ্মীরের সঙ্গে কোনও রকমের যোগ, বা ভূমিপুত্র হলে তবেই তিনি সেখানে জমি বাড়ি কিনতে পারবেন বলে নয়া নিয়ম আনতে পারে বিজেপি সরকার। কাশ্মীরের স্থানীয়দের নিরাপত্তা ও সুরক্ষা দিতে এবার বদ্ধপরিকর বিজেপি সরকার। যাতে কোনওরকমে 'বহিরাগত'রা ভূস্বর্গে পা রেখে সেখানের পরিবেশ নষ্ট করতে না পারেন, বা স্থানীয়দের অস্বস্তির কারণ হয়ে উঠতে পারেন, তার জন্যই এমন ব্যবস্থা।

চাকরির ক্ষেত্রে নিয়ম
যাতে কোও কাশ্মীরি নিরাপত্তাহীনতায় না ভোগেন আর আতঙ্কিত না হয়ে যান, তার জন্য সেখানের সরকারি চাকরির ক্ষেত্রেও সরকার বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। কোনওভাবেই কাশ্মীরের মানুষের শান্তি-স্বস্তি ভঙ্গ করে কোনও কিছু করতে সরকার ইচ্ছুক নয় বলে জনিয়েছেন বিজেপি নেতা নির্মল সিং।












Click it and Unblock the Notifications