মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হবেন না! বিজেপি হবে সর্ববৃহৎ দল, কারণ বললেন পাওয়ার

নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন না। কিন্তু বিজেপি সর্ববৃহৎ দল হবে। এমনটাই ভবিষ্যদ্বাণী করলেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার।

নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন না। কিন্তু বিজেপি সর্ববৃহৎ দল হবে। এমনটাই ভবিষ্যদ্বাণী করলেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার। এনসিপি প্রধান শারদ পাওয়ার বলেন, তিনি মনে করেন না নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রীর পদে বসবেন। কেননা বিজেপি সরকার গঠনের জম্য নির্দিষ্ট সংখ্যক আসন থেকে দূরেই থাকবে। যদিও বিজেপি একক বৃহত্তম দল হিসেবে প্রতিষ্ঠা পাবে।

মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হবেন না! বিজেপি হবে সর্ববৃহৎ দল, কারণ বললেন পাওয়ার

মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হবেন না! বিজেপি হবে সর্ববৃহৎ দল, কারণ বললেন পাওয়ার

শারদ পাওয়ার বলেন, যদি বিজেপি সরকার গঠনের জন্য অন্য দলগুলির সাহায্য নেয়, তাহলে সেই দলগুলি তাঁদের পছন্দের প্রধানমন্ত্রী বাছতে চাইবে বলেও মন্তব্য করেছেন ৭৮ বছরের এই নেতা।

২০১৪-র নির্বাচনে বিজেপি একাই ২৮৩ টি আসন দখল করেছিল। যা একার সরকার গঠনের পক্ষে ছিল যথেষ্ট। আর এনডিএ পেয়েছিল ৩২৬ টি আসন।

মহারাষ্ট্র নিয়ে বিজেপি সভাপতির ভবিষ্যতবাণী, রাজ্যে ৪৮ টি আসনের মধ্যে ৪৫ টিতে জিতবে বিজেপি ও তাদের সহযোগীরা। এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শারদ পাওয়ার বলেন, অমিত শাহ কোথাও ভুল করে বসছেন। তিনি বললেই পারতেন রাজ্যের সব আসনই তাদের দল জিতবে। ভোটের লড়াইয়ের ময়দানে ফিরে আসার ঘোষণার মধ্যেই শারদ পাওয়ারের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এনসিপি জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মহারাষ্ট্রের মাধা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শারদ পাওয়ার। ২০১২ সালে নির্বাচনী রাজনীতি থেকে নিজের অবসরের কথা জানিয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+