Bjp Manifesto: আরও পাঁচ বছর ফ্রি রেশন, ফ্রি চিকিৎসা! সস্তায় গ্যাস দেওয়া নিয়েও বড় প্রতিশ্রুতি মোদীর
Bjp Manifesto: প্রথম দফার নির্বাচন আগামী ১৯ এপ্রিল! চারদিনের মাথায় ইস্তেহার প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার নাম দেওয়া হয়েছে 'সঙ্কল্পপত্র'। যেখানে 'মোদীর গ্যারান্টি'র উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি মহিলা, কৃষক, গরীব পরিবারের কথা ভেবে একাধিক প্রতিশ্রুতির উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে দেশের যুব সম্প্রদায়ের কথা ভেবেও একাধিক প্রতিশ্রুতির উল্লেখ বিজেপির 'সঙ্কল্পপত্রে'। তিন বারের জন্য ক্ষমতায় ফিরলে 'এক দেশ এক ভোট' এবং Uniform Civil Code লাগু করার কথাও (Bjp Manifesto PDF) বলা হয়েছে।

Bjp Manifesto: এক নজরে কী কী প্রতিশ্রুতির কথা বলা হল
তৃতীয়বারের জন্য দিল্লির ক্ষমতায় আসলে একাধিক সেক্টরের জন্য কাজের প্রতিশ্রুতির (Bjp Manifesto PDF) উল্লেখ করা হয়েছে বিজেপির ইস্তেহারে। যেমন আগামী আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন (free ration schem) বক্টন প্রকল্প চালু থাকবে। অর্থাৎ বিনামুল্যে রেশন পাবেন দেশের মানুষ।
পাশাপাশি 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের আওতায় পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। আর তা পাবেন সত্তরোর্ধ্ব দেশের সমস্ত মানুষ। পাশাপাশি দেশের ট্রান্সজেন্ডররাও 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের সুবিধা পাবেন। এমনকি Ayushman Bharat scheme এর আওতায় সস্তায় ওষুধ কেনার সুযোগ থাকবে বলেও ইস্তেহার প্রকাশের সময় ঘোষণা করেন নরেন্দ্র মোদী।
Bjp Manifesto: তিন কোটি বাড়ি
প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় দেশে একাধিক বাড়ি (Bjp Manifesto PDF) তৈরি হয়েছে। ক্ষমতায় আসলে আরও তিন কোটি বাড়ির তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী সূর্য ঘর ফ্রি ইলেকট্রিসিটি স্কিম' প্রকল্পে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার উপর জোর দেওয়া হবে। এমনকি বিদ্যুৎ বিক্রি করে রোজগারের বিষয়েও কাজ করা হবে। অন্যদিকে গ্যাস সিলিন্ডার আর নয়, পাইপ লাইনের মাধ্যমে আরও সস্তায় বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দিতে সরকার কাজ করবে বলেও এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#WATCH | BJP 'Sankalp Patra'/manifesto release: Prime Minister Narendra Modi says, "Work on BJP's 'Sankalp Patra' will begin immediately after the June 4 results. The government has already started working on the 100-day action plan. The ambition of the people of the country is… pic.twitter.com/Tz30uCdeHe
— ANI (@ANI) April 14, 2024
Bjp Manifesto: ১০০ দিনের প্ল্যান
পাশাপাশি লাখপতি দিদি থেকে শুরু করে প্রযুক্তির উন্নয়নে আরও জোর দেওয়ার কথা বলা হয়েছে বিজেপির ইস্তেহারে। পাশাপাশি ড্রোন পাইলট তৈরির উল্লেখও রয়েছে। ইস্তেহার প্রকাশের পর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, চার জুন ফল প্রকাশের পরেই জরুরি ভিত্তিতে 'Sankalp Patra' নিয়ে কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ১০০ দিনের একটি অ্যাকশন প্ল্যান রেডি করা হচ্ছে। সেই মতো কাজ হবে বলেও এদিন ঘোষণা (Bjp Manifesto PDF) করেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications