চার লক্ষ চাকরি ও পাঁচটি মেডিক্যাল কলেজের প্রতিশ্রুতি, হিমাচলে প্রকাশ বিজেপির ইস্তেহার

চার লক্ষ চাকরি ও পাঁচটি মেডিক্যাল কলেজের প্রতিশ্রুতি, হিমাচলে প্রকাশ বিজেপির ইস্তেহার

হিমাচল প্রদেশের নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি রবিবার ইস্তেহার প্রকাশ করেছে। সিমলার হোটেল পিটারহফে বিজেপি সভাপতি জেপি নাড্ডা 'সংকল্প পত্র' প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, রাজ্য সভাপতি সুরেশ কাশ্যপ। ইস্তেহারে বিজেপি হিমাচল প্রদেশের বাসিন্দাদের ১১টি প্রতিশ্রুতি দিয়েছে। যার মধ্যে রয়েছে, কৃষক ও রাজ্যের যুবকদের ক্ষমতায়ন, সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা, ধর্মীয় পর্যটনের ওপর জোর।

বিজেপির ইস্তেহার

বিজেপির ইস্তেহার

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ইস্তেহার প্রকাশ করেন রবিবার। সেখানে বিজেপির তরফে তিনি প্রতিশ্রুতি দেন, মুখ্যমন্ত্রী অন্নদাতা নীতির অধীনে কৃষকদের প্রতি বছর ৩,০০০ টাকা দেওয়া হবে। হিমাচলে চার লক্ষের বেশি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগে সমস্ত গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ নিশ্চিত করা হবে। শক্তি নামে রাজ্যের ধর্মীয় স্থানগুলির আশেপাশে পরিকাঠামো এবং পরিবহনের বিকাশের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হবে। সেখানে ১২,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। আপেল প্যাকেজিংয়ের জিএসটি বাড়িয়ে দেওয়ার হিমাচল প্রদেশের কৃষকদের বিক্ষোভের মুখে পড়েছিল বিজেপি সরকার। বিজেপি ইস্তেহারে জানিয়েছে, আপেল প্যাকেজিংয়ের ক্ষেত্রে ১২ শতাংশ দিতে হবে। বাকিটা রাজ্য সরকার দেবে।

উন্নত চিকিৎসা ব্যবস্থার প্রতিশ্রুতি

উন্নত চিকিৎসা ব্যবস্থার প্রতিশ্রুতি

রাজ্যে পাঁচটি মেডিক্যাল কলেজ খোলায় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির ইস্তেহারে। পাশাপাশি ভ্রাম্যমান ক্লিনিক ভ্যান দ্বিগুন করে দেওয়া হবে। রাজ্যে স্টার্ট আপকে উৎসাহ দিতে ৯০০ কোটি টাকার হিম স্টার্ট আপ নীতি নেওয়া হবে। রাজ্যের শহিদ পরিবারের জন্য এক্স গ্রেশিয়া বাড়ানো হবে। রাজ্যের ওয়াকফ সম্পত্তির আইন অনুযায়ী অবৈধ ব্যবহার বন্ধ করা হবে। সরকারি কর্মচারীদের পারিশ্রমিকের অসঙ্গতি দূর করা হবে।

কংগ্রেসের ইস্তেহার

কংগ্রেসের ইস্তেহার

হিমাচল প্রদেশে কংগ্রেসের ইস্তেহার প্রকাশের একদিন পরেই বিজেপি ইস্তেহার প্রকাশ করেছে। কংগ্রেস তাদের ইস্তেহারে মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১ লক্ষ হিমাচলের বাসিন্দাদের চাকরির প্রতিশ্রুতি দিয়েছে। কংগ্রেস তাদের ইস্তেহার কে প্রতিজ্ঞাপত্র হিসেবে ব্যবহার করেছে। কংগ্রেস হিমাচল প্রদেশের প্রতিটি পরিবার ৩০০ ইউনিট করে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+