বিজেপির মুসলিম নেতার বিস্ফোরক বক্তব্য দিল্লি হিংসা মিটতেই! নেতাদের বিরুদ্ধে কোন অভিযোগ

বিজেপির মুসলিম নেতার বিস্ফোরক বক্তব্য দিল্লি হিংসার পর! নেতাদের বিরুদ্ধে কোন অভিযোগ

সবেমাত্র শান্ত হয়েছে দিল্লি। তারই মধ্যে গত কয়েক সপ্তাহে প্রায় ৪৬ জনের মৃত্যু মিছিল দেখেছে দেশের রাজধানী। মৃত্যু হয়েছে পুলিশ কনস্টেবল থেকে আইবি কর্মীর। হাসপাতালে ভর্তি প্রায় ২০০ জন। এমন পরিস্থিতিতে এদিন পার্টি লাইনের বাইরে গিয়ে দিল্লির বিজেপি নেতা আতিক বিস্ফোরক বক্তব্য তুলে ধরেছেন। এক সর্বভারতীয় সংবাদপত্রে এমন তথ্য তুলে ধরা হয়।

 বিজেপিতে ভাঙন!

বিজেপিতে ভাঙন!

দিল্লি হিংসা ঘিরে রাজধানীর বিজেপিতে ঐক্যের সুর শোনা যাচ্ছে না। একদিকে কপিল মিশ্রর মতো উপর তলার নেতারা বিভিন্ন বক্তব্যের জেরে বিতর্ক তৈরি করেছেন, সেখানে নিচু তলার কর্মী আতিক দলের বিরুদ্ধে গিয়ে দিল্লি হিংসা নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন।

বিজেপি নেতার ফ্যাক্টরি পোড়ানো হয়েছে!

বিজেপি নেতার ফ্যাক্টরি পোড়ানো হয়েছে!

আতিকের অভিযোগ , তাঁর ফ্যাক্টরি এই দিল্লি হিংসায় পোড়ানো হয়েছে। দিল্লির কানওয়ার নগরে ছিল আতিকের হাতে গড়া অন্তর্বাসের কারখানা। আর তাই দিল্লি হিংসায় ২৫ ফেব্রুয়ারি জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ আতিকের।

 বিজেপি ও আতিক

বিজেপি ও আতিক

দিল্লির ব্রহ্মপুরী এলাকার সংখ্যালঘু সেলের সদস্য আতিক। উসমানপুরের এই বাসিন্দার দাবি, তিনি মুসলিম বলে বিজেপিতে ক্রমাগত কোণঠাসা হয়ে পড়েছেন তিনি। সাম্প্রতিক হিংসায় তাঁর দলের ভূমিক নিয়ে বলতে গিয়ে আতিক বলেন, ' আমি বিজেপি এখনও ছাড়িনি। তবে আমি ছাড়ব। কারণ পার্টির তরফ থেকে আমার কাছে কেউ আসেননি।.. '

'আমি রাস্তায় চলে এসেছে..'

'আমি রাস্তায় চলে এসেছে..'

' আমি রাস্তায় এসে গিয়েছি। আমি কীভাবে আবার নিজের পায়ে দাঁড়াব?' এই প্রশ্ন মহম্মদ আতিকের । এক প্রথম সারির সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ' আমার প্রতিবেশীরা ফোন করে আগুনের কথা জানান। আমি ওই ফ্যাক্টরির পোড়া পরিস্থিতি এখনও দেখতে যায়নি। আমার ভায়ের কারখানাতেও আগুন ধরে যায়। আমি ভেবেছিলাম যে বিজেপি নেতারা আমায় ফোন করবেন অন্তত। ..অন্তত সাহায্যে এগিয়ে আসবেন। আমায় সান্ত্বনা দেবেন।...'

' মোদীকে আমি বিশ্বাস করেছিলাম'

' মোদীকে আমি বিশ্বাস করেছিলাম'

আতিক বলেন, 'আমি বিশ্বাস রেখেছিলাম মোদীর ওপর। মোদীর 'সবকা সাথ সবকা বিকাশ'এর ওপর আমি ভরসা করেছিলাম। আমি ওঁর হয়ে সকলের সঙ্গে তর্ক করেছিলাম। এখন ওঁরা (যাঁদের সঙ্গে তর্ক করেছিলাম) তাঁরা জিজ্ঞাসা করলে কিছু উত্তর দিতে পারিনা। '

১৪ বছর ধরে ব্যবসা

১৪ বছর ধরে ব্যবসা

গত ১৪ বছর ধরে দিল্লির কানওয়ারনগরে ব্যবসা করছেন আতিক। দিল্লির হিংসার পরবর্তী সময়ে ৪৫ বছরের আতিক বিজেপির বিরুদ্দে ক্ষোভ উগড়ে দিলেও পার্টি তাঁকে নিয়ে কোন ব্যবস্থা নিচ্ছে , তা এখনও জানা যায়নি।

শুধুমাত্র খুনের ঘটনার তদন্ত

শুধুমাত্র খুনের ঘটনার তদন্ত

এদিকে জানা গিয়েছে, দিল্লি হিংসা নিয়ে শুধুমাত্র যাঁরা খুন হয়েছেন , তাঁদের মামলাই তদন্তের আওতায় আসবে। এদিন এই তথ্য জানিয়েছে কেন্দ্র। এমন পরিস্থিতিতে আতিকের বিস্ফোরক উক্তি নিঃসন্দেহে প্রাসঙ্গিক হয়ে উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+