প্রচারে বেরিয়ে টাকা বিলোচ্ছেন বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়, অভিযোগ তৃণমূলের

প্রচারে বেরিয়ে টাকা বিলোচ্ছেন বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়, অভিযোগ তৃণমূলের
সিউড়ি, ১৫ মার্চ : টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠল বীরভূমের বিজেপি প্রার্থী অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে৷ শুক্রবার এমনটাই অভিযোগ করে তৃণমূল কংগ্রেস।

শুক্রবার তারাপীঠের ফুলিডাঙা এলাকায় প্রচারে যান জয় বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সেখানেই নিজের ছবি দেওয়া লিফলেটের সঙ্গে মানুষের হাতে টাকা বিলি করেন তিনি৷ প্রথমে একজনকে দু'হাজার টাকা ও পরে অন্য কয়েকজনের হাতে জয় বেশকিছু টাকা দেন বলে অভিযোগ।

যদিও এই ঘটনা অস্বীকার করেছে জয় নিজেও । তিনি বলেন, তিনি ফুলিডাঙ্গায় একটি মসজিদে গিয়েছিলেন শ্রদ্ধার কারণে। এখানকার রীতি চাদর, ফুল, আতর চড়ানো। স্থানীয় এক বয়জেষ্ঠ ব্যক্তি আমাকে এগুলি এনে দেন। আমার মনে হয় দক্ষিণা হিসাবে আমার ওনাকে এবাবদ কিছু টাকা দেওয়া উচিত। তাই টাকা দিয়েছিলাম। ভোটের সঙ্গে এর কোনও সম্পর্কই নেই।

এবিষয়ে রামপুরহাটের মহকুমাশাসকের দফতরে অভিযোগ জানিয়েছে তৃণমূল৷ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন বীরভূম কেন্দ্রের রিটার্নিং অফিসার ও বীরভূমের জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা৷ এবিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্ত জানিয়েছেন, মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়নি৷ সুতরাং কেউই সরকারিভাবে এখন ভোটপ্রার্থী নন৷ কিন্তু যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে রয়েছেন৷ ফলে অভিযোগ প্রমাণিত হলে ভোটারকে প্রভাবিত করার জন্য নির্বাচনী বিধিভঙ্গের দায়ে পড়বেন তিনি৷ সেক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+