৭০ শতাংশ থেকে মোদী-রাজ নেমেছে ৩৫-এ! এক বছরে ৫ রাজ্য হারাল বিজেপি
আরও একটি রাজ্য হারাতে হল বিজেপিকে। এক বছর আগেও বিজেপি ৭০ শতাংশের বেশি রাজ্যে ক্ষমতায় ছিল। এক বছরের মধ্যেই তা নেমে এসেছে ৪০ শতাংশে।
আরও একটি রাজ্য হারাতে হল বিজেপিকে। এক বছর আগেও বিজেপি ৭০ শতাংশের বেশি রাজ্যে ক্ষমতায় ছিল। এক বছরের মধ্যেই তা নেমে এসেছে ৪০ শতাংশের নিচে। অর্থাৎ ৬০ শতাংশের বেশি রাজ্য এখন অ-বিজেপি দলগুলির হাতে। এবার ঝাড়খণ্ডে হারের পর এক বছরের মধ্যে পাঁচটি রাজ্যে ক্ষমতা হারাল বিজেপি।

লোকসভার পর দুই রাজ্যে ধাক্কা
২০১৮ সালে দেশের ক্ষমতাসীন দল রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে হার মেনেছে। তারপর অবশ্য সেই হার সামাল দিয়ে ২০১৯-এর সালের লোকসভা ভোটে বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় আসে বিজেপি। কিন্তু লোকসভা ভোটের পর তিন রাজ্যের বিধানসভা নির্বাচনেও বিজেপিকে মুখ থুবড়ে পড়তে হয়। তার মধ্যে দুটি রাজ্যের দখল হারায় বিজেপি।

৭০ থেকে পতন ৩৫ থেকে ৪০ শতাংশে
সেই কারণেই এক বছর আগে যেখানে ভারতের ৭০ শতাংশ রাজ্যে বিজেপির নিয়ন্ত্রণ ছিল, এখন তা কমে দাঁড়িয়েছে ৩৫ থেকে ৪০ শতাংশে। বিহার ও দিল্লিতেও ভোট আসন্ন। নতুন বছরের শুরুতেই এই দুই রাজ্যের ভোট নিয়ে স্বভাবতই চাপে থাকবে বিজেপি।

ঝাড়খণ্ডের ফল বিহারের ভোটেও প্রভাব
আরজেডি সাফ জানিয়ে দিয়েছে ঝাড়খণ্ডের ফলাফল বিহারের ভোটেও প্রভাব ফেলবে। আর কংগ্রেস বলেছে, দিল্লিতেও বিজেপির একইরকম পরিণতি হবে। এর আগে লোকসভার সেমিফাইনাল বলে উল্লেখিত পাঁচ রাজ্যের নির্বাচনে বিজেপিকে ল্যাজেগোবরে করে ছেড়েছিল কংগ্রেস।

পাঁচের মধ্যে তিন
পাঁচ রাজ্যের মধ্যে তিনটি রাজ্যে ক্ষমতায় ছিল বিজেপি। সেই তিনটি রাজ্য হল মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থান। এই তিন রাজ্যেই বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেয় কংগ্রেস। আর দুই রাজ্য তেলেঙ্গানা ও ওড়িশায় ক্ষমতায় ছিল আঞ্চলিক দলগুলি। তারাই ক্ষমতায় ফেরে আবার।

মহারাষ্ট্র-হরিয়ানার পর ঝাড়খণ্ড
এর আগে এই বছরের মে মাসে লোকসভা নির্বাচনের জিতে দ্বিতীয় বারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি। তারপর ২০১৯-র অক্টোবরে মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি আশাতীত সাফল্য পায়নি। হরিয়ানায় ভোটে হেরে কোনওরকমে ম্যানেজ করে সরকার গড়ে বিজেপি। হাত থেকে ছিটকে যায় মহারাষ্ট্র। এবার ঝাড়খণ্ডেও একই পরিস্থিতি হল বিজেপির। কংগ্রেস জোটের কাছে ধরাশায়ী হতে হল বিজেপিকে।

ঝাড়খণ্ডে কংগ্রেস জোটের কামাল
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ফলাফলে বিজেপির ভরাডুবি হচ্ছে। ক্ষমতায় ফিরছে কংগ্রেস জোট। অন্তত বিকেল তিনটে পর্যন্ত আসা ফলাফল্র প্রবণতায় তা স্পষ্ট। বিকেল তিনটের খবর, ঝাড়খণ্ডে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে কংগ্রেস-জেএমএম-আরজেডি জোট। তারা ৮১ আসনবিশিষ্ট ঝাড়খণ্ডে ৪৬টি আসনে এগিয়ে রয়েছে। আর বিজেপির প্রাপ্তি কমে দাঁড়িয়েছে ২৫-এ, অন্যান্যরা পায় ১০টি আসন।












Click it and Unblock the Notifications