বিজেপির প্রথম তালিকাতেই প্রধানমন্ত্রী মোদীর নাম? কবে ঘোষণা, কোন কোন কেন্দ্র থাকতে চলেছে তাতে

আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। তার আগে দেশের বিভিন্ন রাজ্যে যাচ্ছে নির্বাচন কমিশনের দল, সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখছে। সেই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলি বিশেষ করে বিজেপির তৎপরতা তুঙ্গে। আগামী মাসের শুরুতেই বেশ কিছু আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে গেরুয়া শিবির।

বিজেপির প্রথম প্রার্থী তালিকায় থাকতে পারে অন্তত একশো পঞ্চাশ জনের নাম। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম থাকার সম্ভাবনা রয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, উত্তর প্রদেশের দুর্বল আসনগুলির প্রার্থীদের নাম বিজেপির প্রথম প্রার্থী তালিকায় থাকতে পারে।

বিজেপির প্রথম তালিকাতেই প্রধানমন্ত্রী মোদীর নাম?

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ বিজেপির শীর্ষ নেতারা প্রার্থী তালিকা নিয়ে বৈঠক করেছেন। সেখানেই নাকি উঠে এসেছিল উত্তর প্রদেশের দুর্বল আসনগুলির নাম।

সূত্তের খবর অনুযায়ী, প্রার্থীরা যাতে নির্বাচনী প্রচার শুরু করতে পারেন, তার জন্য উত্তর প্রদেশের দুর্বল আসনগুলির নাম প্রথমে ঘোষণা করতে পারে বিজেপি। দুর্বল আসনগুলি হল, গত ২০১৯-এর নির্বাচনে বিজেপি যেসব জায়গায় পরাজিত হয়েছিল। যেসব আসন বিজেপির প্রথম তালিকায় থাকতে পারে সেগুলি হল, গাজিপুর, জৌনপুর, ঘোসি, সম্বল, সাহারানপুর, বিজনোর, মোরাদাবাদ, রামপুর, আমরোহা, মইনপুরী, রায়বরেলি, আমেঠি, আম্বেদকরনগর, শ্রাবস্তী, লালগঞ্জ, আজমগড়।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অপর একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রথম বৈঠক বসতে চলেছে ২৯ ফেব্রুয়ারি। তারপরেই বিজেপি ১৫০টির বেশি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। প্রথম তালিকা প্রধানমন্ত্রী মোদীর বারানসী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গান্ঘীনগর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের লখনৌ এবং পরিবহণমন্ত্রী নীতীন গডকরির নাগপুর থাকতে পারে।

সূত্রের খবর, দিল্লির অন্তত তিনটি আসনের জন্য নাম চূড়ান্ত করেছে বিজেপি। তার মধ্যে রয়েছে পশ্চিম দিল্লি থেকে পারভেশ ভার্মা, উত্তর-পশ্চিম দিল্লি থেকে মনোজ তিওয়ারি এবং দক্ষিণ দিল্লি থেকে রমেশ বিধুরি। সূত্রের আরও খবর রাজীব চন্দ্রশেখর, মনসুখ মান্ডভিয়া, পরশোত্তম রুপালা, পীযুষ গোয়েল, ভূপেন্দ্র যাদব এবং ধর্মেন্দ্র প্রধানের নামও বিজেপির প্রথম তালিকা থাকতে পারে।

এদিকে কেরলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ওই রাজ্য থেকে অন্তত দশটি আসনে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর। তিরুবনন্তপুরম আসন থেকে কংগ্রেসের শশী তারুরের বিরুদ্ধে প্রার্থী করা হতে পারে চলচ্চিত্র প্রযোজক তথা অভিনেতা সুরেশ কুমারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+