আজ বিজেপির প্রথমদফার প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা! থাকতে পারে যেসব প্রার্থীদের নাম
শনিবার তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বিজেপি। এদিনই বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক রয়েছে। বৈঠকের পরেইপ্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
শনিবার তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বিজেপি। এদিনই বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক রয়েছে। বৈঠকের পরেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় ১১ এপ্রিল প্রথম দফায় নির্বাচন হতে যাওয়া ৯১ টি আসনের বেশিরভাগ প্রার্থীর নাম থাকতে চলেছে বলেই সূত্রের খবর। সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পের বারাণসী থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন।

সারা দেশের ৫৪৩ টি আসনে নির্বাচন হবে ৭ দফায়। ১১ এপ্রিল থেকে ১৯ মে-র মধ্যে। ২৩ মে ফল ঘোষণা করা হবে।
শনিবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত থাকতে চলেছেন সভাপতি অমিত শাহ। এছাড়াও পদস্থ বিজেপি নেতারা হাজির থাকতে চলেছেন।
১১ এপ্রিল প্রথম দফার নির্বাচনে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার ৪২ টি আসন ছাড়াও, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অসমের কয়েকটি করে আসনে নির্বাচন হতে চলেছে।
সূত্রের খবর অনুযায়ী বিজেপির প্রথম তালিকায় থাকতে পারে ১৮০ জনের নাম। পশ্চিমবঙ্গের বেশ কয়েকজনের নাম থাকতে পারে বলে জানা গিয়েছে। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় থাকতে পারে সত্যপাল সিং, ভিকে সিং, মহেশ শর্মা, গিরিরাজ সিং এবং কিরেন রিজিজুর। কেননা প্রথমদফায় নির্বাচন হতে চলেছে উল্লিখিত প্রার্থীদের রাজ্যে।












Click it and Unblock the Notifications