বিহারে আদৌ কি হাল ফিরবে লালুর দলের , কী বলছে এবিপি নিউজের সমীক্ষা
বিহারে নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতাদল ইউনাইটেডের সরকার সুরক্ষিত। সেখানকার ভোটের হাওয়া বিজেপি নেতৃত্বাধীন এনডিএর পক্ষেই বলে জানাচ্ছে এবিপি নিউজের সমীক্ষা।
বিহারে নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতাদল ইউনাইটেডের সরকার সুরক্ষিত। এখানে জেডিইউকে সমর্থন করছে বিজেপি। নীতীশ নেতৃত্বে এনডিএ সরকার উন্নয়নের পথে এগিয়ে চলেছে। এই দাবিতেই ভোটে লড়ার কথা ভাবছে গেরুয়া শিবির। সেখানকার ভোটের হাওয়া বিজেপি নেতৃত্বাধীন এনডিএর পক্ষেই বলে জানাচ্ছে এবিপি নিউজের সমীক্ষা।

সমীক্ষায় উঠে এসেছে, এখনই ভোট হলে বিহারে এনডিএ পেতে পারে ৬০ শতাংশ ভোট। অন্যদিকে ইউপিএ পেতে পারে ৩৪ শতাংশ ভোট। অন্যরা পেতে পারে ৬ শতাংশ ভোট।
২০১৪ সালের লোকসভা ভোটের হিসেব ধরলে এনডিএ পেয়েছিল ৫১ শতাংশ ভোট, ইউপিএম পেয়েছিল ২৮ শতাংশ ভোট, অন্যরা পেয়েছিল ২১ শতাংশ ভোট।
২০১৪ সালে বিজেপি ও নীতীশ কুমারের দল আলাদাভাবে নির্বাচনে লড়াই করেছিল। সেক্ষেত্রে এখন দু-দলের জোট সরকার চলছে বিহারে। বিহারের মানুষ এই জোটের পক্ষেই রায় দেবে বলে জানাচ্ছে এবিপি নিউজের সমীক্ষা।












Click it and Unblock the Notifications