২০১৯ লোকসভায় শেষ হাসি কার, মোদী না রাহুলের! জনমত সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত

লোকসভা নির্বাচনের আগেই খুশির খবর বিজেপির জন্য। টাইমস নাউয়ের সমীক্ষা রিপোর্ট দিল ফের মোদী ঝড়ের ইঙ্গিত। তাদের সমীক্ষা অনুযায়ী ফের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি তথা এনডিএ জোট।

লোকসভা নির্বাচনের আগেই খুশির খবর বিজেপির জন্য। টাইমস নাউয়ের সমীক্ষা রিপোর্ট দিল ফের মোদী ঝড়ের ইঙ্গিত। তাদের সমীক্ষা অনুযায়ী ফের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি তথা এনডিএ জোট। এবার এককভাবে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ আবারও ম্যাজিক ফিগার ছাড়িয়ে যাবে বলে স্পষ্ট ইঙ্গিত জনমত সমীক্ষায়।

কে কটা আসন

কে কটা আসন

টাইমস নাউয়ের জনমত সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত, ৫৪৩টির মধ্যে এনডিএ পাচ্ছে ২৮৩ আসন। ইউপিএ থেমে যাচ্ছে ১৩৫-এ আর অন্যান্যরা থেমে যাচ্ছে ১২৫-এ। ফলে দেশের ক্ষমতা হস্তান্তরের সমস্ত সম্ভাবনাকে জলাঞ্জলি দিয়েছে এই সমীক্ষা। গতবার বিজেপি একা যে আসন পেয়েছিল, এবার বিজেপি জোট সম্মিলিত হয়ে সেই আসন পাচ্ছে। এই যা তফাৎ শুধু।

সেমিফাইনালে হার, ফাইনালে জয়

সেমিফাইনালে হার, ফাইনালে জয়

সম্প্রতি লোকসভার সেমিফাইনাল যুদ্ধে বিজেপির হার হয়েছিল। তিনটি রাজ্যের ক্ষমতা বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল রাহুলের কংগ্রেস। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে জিতেছিল রাহুলের দল। লোকসভায় কিন্তু তিন রাজ্যেই থাকছে বিজেপির দখলে। আর মোদী রাজ্য গুজরাটের দখল থাকছে বিজেপির হাতেই। তেমনই যোগী রাজ্যে বুয়া-ভাতিজার জোটকে উড়িয়ে ৪০টিরও বেশি আসন ধরে রাখতে সক্ষম হচ্ছে বিজেপি। ফলে ক্ষমতা থাকছে মোদী-শাহের গ্রিপেই।

একক সংখ্যাগরিষ্ঠ এনডিএ ক্ষমতায়

একক সংখ্যাগরিষ্ঠ এনডিএ ক্ষমতায়

লোকসভা ভোটের প্রাক্কালে জনমত সমীক্ষায় উঠে এল মোদী ফের ফিরছেন ক্ষমতায়। দিল্লির কুর্সিতে তিনি বসছেন প্রাধান্য নিয়েই। ভারতের সমস্ত রাজ্যেই এবার বিজেপি ছাপ রাখতে সমর্থ হচ্ছে। একইভাবে গতবারের থেকে অনেকটাই বাড়ছে কংগ্রেস। ইউপিএ জোট এবার ২০১৪-র তুলনায় অনেক ভালো ফল করতে চলেছে বলেও ইঙ্গিত দিয়েছে সমীক্ষা। তবে ক্ষমতা অধরাই রয়ে যাবে তাদের।

ইউনাইটেড ইন্ডিয়ার স্বপ্ন অস্তমিত সমীক্ষায়

ইউনাইটেড ইন্ডিয়ার স্বপ্ন অস্তমিত সমীক্ষায়

সমীক্ষা দেখাচ্ছে, এনডিএ-র পালেই হাওয়া ভারী এবারও। ইউনাইডেট ইন্ডিয়া ফ্রন্ট কার্যত ব্যর্থ হচ্ছে এবার। কংগ্রেস বা ইউপিএ জোটের সঙ্গে ভোট পরবর্তী জোট হলেও তাঁরা ম্যাজিক ফিগারের থেকে অনেক দূরে থেমে যাচ্ছে। অর্থাৎ টাইমস নাউয়ের সমীক্ষায় পরিবর্তনের কোনও ইঙ্গিত নেই। ফের মোদীর হাতেই থাকছে ক্ষমতা। প্রধান বিরোধী হিসেবে উত্থান রাহুলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+