Maharashtra Exit Poll 2024: মারাঠা রাজ্যে 'সূর্যোদয়' বিজেপির! বিপুল জয় সময়ের অপেক্ষা? কী বলছে সমীক্ষা
Maharashtra Exit Poll 2024: মহারাষ্ট্রের (Maharashtra Vote 2024) ২৮৮ টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই'য়ের ইঙ্গিত Matrize এর বুথ ফেরত সমীক্ষায় (Exit Poll 2024) । প্রথম দফাতেই আজ বুধবার সের রাজ্যে ভোট হয়। সকাল থেকেই ভোটের লাইনে ছিল লম্বা লাইন। মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই ভোট হয়েছে সে রাজ্যে।
এবারে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন বিজেপির কাছে প্রেস্টিজিয়াস ফাইট। এমনকি উদ্ধব ঠাকরে কিংবা শরদ পাওয়ার গোষ্ঠীর কাছেও ক্ষমতা ফিরে পাওয়ার লড়াই ছিল। এই অবস্থায় কার দখলে যেতে পারে মারাঠা রাজ্য? কী ইঙ্গিত দিচ্ছে Matrize এর বুথ ফেরত সমীক্ষা (Maharashtra Exit Poll 2024)?

- Maharashtra Exit Poll 2024: Matrize এর বুথ ফেরত সমীক্ষা
মহারাষ্ট্রে এনডিএ এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে, এমনটাই ইঙ্গিত করছে Matrize এর বুথ ফেরত সমীক্ষা (Maharashtra Exit Poll 2024)। সমীক্ষা বলছে, মহাজুতি বিজেপি জোট ২৮৮ টির মধ্যে ১৫০ থেকে ১৭০ টি আসন পেতে পারে। অন্যদিকে কংগ্রেস জোট অর্থাৎ মহাবিকাশ আঘারি পেতে পারে ১১০ থেকে ১৩০ টি আসন। অন্যান্যরা শূন্য থেকে ২ টি আসন পেতে পারে বলেও ইঙ্গিত Matrize এর বুথ ফেরত সমীক্ষায়। যদিও এই সমীক্ষা যে সব সময় মিলবে তা ঠিক নয়।
যা সাম্প্রতিক হরিয়ানা বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছি। ফলে শেষ হাসি কে হাসবে তা স্পষ্ট হবে আগামী ২৩ নভেম্বর, শনিবার। সেদিন মহারাষ্ট্র এবং ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে। তবে দুই রাজ্যে বিজেপি জিতবে বলে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।
মহারাষ্ট্র এবং ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচনের মধ্যেই কলকাতায় আসেন তিনি (Exit Poll 2024)। বিমানবন্দরেই সাংবাদিকদের গিরিরাজ জানান, মহারাষ্ট এবং ঝাড়খন্ডের মানুষ এই ডবল ইঞ্জিনের সরকারকে বেছে নেবে। ঝাড়খন্ড মত রাজ্যে বাংলাদেশ থেকে ক্রমশ অনুপ্রবেশ ঘটছে। এর বিরুদ্ধে মানুষ ভোট দেবে।
বলে রাখা প্রয়োজন, ২০১৯ সালে মহারাষ্ট্র বিধানসভায় ২৮৮টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ১০৫টিতে, শিবসেনা জেতে ৫৬টি আসনে। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি পায় ৫৪টি আসন। কংগ্রেস জিতেছিল ৪৪টি আসনে। বহুজন বিকাশ অঘাড়ি তিনটি, এআইএমআইএম , সমাজবাদী পার্টি ও প্রহার জনশক্তি পার্টি পেয়েছিল ২টি করে আসন। যদিও পাঁচ বছরের মধ্যে সেখানে রাজনীতি উথাল পাতাল ঘটে। তবে এখন কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications