বিজেপিশাসিত রাজ্যই এনআরসি চালু করতে নারাজ, বিক্ষোভের জেরে বিপাকে মোদী-শাহ

নাগরিকত্ব সংশোধনী আইন আনার পর থেকেই এআরসি আতঙ্কের জেরে বেশ চাপে পড়ে গিয়েছে বিজেপি। তার জেরে বিজেপিশাসিত রাজ্যে কর্ণাটকে সংশয় তৈরি হয়েছে এনআরসি নিয়ে।

নাগরিকত্ব সংশোধনী আইন আনার পর থেকেই এআরসি আতঙ্কের জেরে বেশ চাপে পড়ে গিয়েছে বিজেপি। তার জেরে বিজেপিশাসিত রাজ্যে কর্ণাটকে সংশয় তৈরি হয়েছে এনআরসি নিয়ে। রাজ্যে এনআরসি চালু করতে প্রস্তুত নয় বিজেপির সরকারই। মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা এনআরসির পরিবর্তে উদ্বাস্তু তালিকা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।

এনআরসিতে না করে দিল ইয়েদুরাপ্পা সরকার

এনআরসিতে না করে দিল ইয়েদুরাপ্পা সরকার

কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকারকে সরিয়ে সদ্য ক্ষমতায় এসেছে বিজেপি। নড়বড়ে পরিস্থিতিই ছিল এই সরকারের। সম্প্রতি উপনির্বাচনে জিতে সেই পরিস্থিতির উন্নতি হয়েছে অনেকটাই। তা সত্ত্বেও কর্ণাটকে কোনও ঝুঁকি নিয়ে চাইছে না বিজেপি। তাই এনআরসিতে না করে দিল ইয়েদুরাপ্পা সরকার।

এনআরসির পরিবর্তে উদ্বাস্তুদের তালিকা তৈরির সিদ্ধান্ত

এনআরসির পরিবর্তে উদ্বাস্তুদের তালিকা তৈরির সিদ্ধান্ত

কর্ণাটকে মুসলিম ভোটার নেহাত কম নয়। সেই ভোটব্যাঙ্কের দিকে চেয়ে ইয়েদুরাপ্পা এনআরসির পরিবর্তে উদ্বাস্তুদের তালিকা তৈরি করার পরিকল্পনা নিয়েছে। তিনি যে তালিকার নির্দেশ দিয়েছেন তাতে সব ধর্মের উদ্বাস্তুদের নাম থাকবে। সেখানে থাকবে কে কবে থেকে কর্ণাটকে বাস করছেন, কোথায় বাস করছেন।

উদ্বাস্তু তালিকার ভিত্তিতে কাউকে নাগরিকত্ব নয়

উদ্বাস্তু তালিকার ভিত্তিতে কাউকে নাগরিকত্ব নয়

মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, এই তালিকা তৈরি করা হচ্ছে ঠিকই। তবে তার ভিত্তিতে কাউকে নাগরিকত্ব দেওয়া হবে না। কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপও করা হবে না। এই সিদ্ধান্তে স্পষ্ট যে পুরোদস্তুর এনআরসি খারিজ করার পক্ষেই মত দিচ্ছে কর্ণাটকের বিজেপি সরকার।

বিজেপির সরকারই এনআরসি লাগু করতে চায় না

বিজেপির সরকারই এনআরসি লাগু করতে চায় না

এখন প্রশ্ন উঠেছে বিজেপির সরকারই যদি সত্যিই এনআরসি লাগু করতে না চায়, সেক্ষেত্রে গোটা দেশে বাস্তবায়ন সম্ভব কীভাবে? অ-বিজেপি আট রাজ্যে এনআরসি না চালু করার কথা ঘোষণা করে দিয়েছে। তারপর বিজেপি সরকারও বেঁকে বসছে এনআরসি লাগু করতে।

এনআরসি না মানার সিদ্ধান্ত নিয়েছে ১০ রাজ্য

এনআরসি না মানার সিদ্ধান্ত নিয়েছে ১০ রাজ্য

এনআরসি না মানার সিদ্ধান্ত নিয়েছে বিজেপির জোট সরকারও। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও এনআরসি মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এর ফলে এখন ১০টি রাজ্য এনআরসি না করার সিদ্ধান্ত জানিয়ে দিল। তারমধ্যে কেরল আর পশ্চিমবঙ্গ এনআরসির পাশাপাশি এনপিআরেরও বিরোধিতা করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+