পাক অধিকৃত কাশ্মীরকে মুক্ত করবে বিজেপি! ৩৭০ ধারার উল্লেখ করে প্রতিশ্রুতি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং-এর
পাক অধিকৃত (PoK) জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) অংশকে মুক্ত করা হবে। বিজেপি সরকার তাদের প্রতিশ্রুতি (promise) রাখবে। জম্মুতে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (jitendra singh) ।
পাক অধিকৃত (PoK) জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) অংশকে মুক্ত করা হবে। বিজেপি সরকার তাদের প্রতিশ্রুতি (promise) রাখবে। জম্মুতে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (jitendra singh) ।

মনে করিয়েছেন ৩৭০ ধারা অবলুপ্তির কথা
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং মনে করিয়ে দিয়েছেন, ৩৭০ ধারা বাতিলের কথা। ২০১৯-এ কেন্দ্রে বিজেপির ক্ষমতায় আসার পরে অগাস্টের শুরুতেই ৩৭০ ধারা বাতিল করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, সরকার যে ৩৭০ ধারা বাতিল করতে পারে, তা সাধারণ মানুষের কল্পনার বাইরে ছিল। তিনি বলেছেন, সংবিধানের ৩৭০ ধারা অবলুপ্তি করা হয়েছে। যা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল।

পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর ভারতের অংশ হবে
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলছেন, পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের যে অংশ রয়েছে, তা দেশের অবিচ্ছেদ্য অংশ করে তুলবে ভারত। তিনি বলেছেন, পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরকে মুক্ত করা সরকারের প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতির সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ১৯৮০ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ী বিজেপির ব্যাপক জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা সেই সময় সাধারণ মানুষের বিশ্বাস করতে পারেননি।
|
সংসদের প্রস্তাবের কথা উল্লেখ
কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন, ১৯৯৪ সালে কংগ্রেসের নরসীমা রাও প্রধানমন্তী থাকার সময়ে সংসদে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ করানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল পাকিস্তান অবৈধভাবে জম্মু ও কাশ্মীরের যে অংশ দখল করে রেখেছে, তা খালি করতে হবে। তিনি আরও বলেছেন, মোদী সরকার ক্ষমতায় রয়েছে। তাঁর নেতৃত্বেই পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর উদ্ধার-সহ জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করা হবে।

বিজেপির নেতা-মন্ত্রীর আগেও বলেছেন
এপ্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে বিজেপির নেতা ও মন্ত্রীরা আগেও বারে বারে বলেছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে মুক্ত করা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর আগে বলেছিলেন, মোদী সরকার উন্নয়নমূলক কাজের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের চেহারা এমনটাই বদলে দেবে যে, পাকিস্তান অধিকৃত অংশের মানুষরাও ভারতের অংশ হওয়ার দাবি করবে।
এছাড়াও লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ধিলো (অবসরপ্রাপ্ত) বলেছিলেন, পাক অধিকৃত কাশ্মীর উপযুক্ত সময়ে ভারতে অংশ হবে। কেননা এব্যাপারে সংসদেই প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
জিতেন্দ্র সিং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী। কাঠুয়া জেলায় জম্মু ও কাশ্মীরের প্রতিষ্ঠাতা মহারাজা গুলাব সিং-এর ২০ ফুট মূর্তি উন্মোচন করেন তিনি।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications