Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রে 'খেলা হবে' বিজেপির? আসন নিয়ে বৈঠক শুরু, কে কটায় লড়তে পারে?
Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন আসন্ন। আর সেই ভোটে আসন ভাগাভাগি কীভাবে হবে, তা নিয়ে আলোচনা শুরু হল বিজেপি, শিব সেনা ও এনসিপি-র মধ্যে। সূত্রের খবর, বিজেপি ১৪০ থেকে ১৫০টি আসনে লড়তে পারে। ২৮৮ আসনের বিধানসভায় একনাত শিন্ডে নেতৃত্বাধীন শিব সেনা লড়তে পারে ৮০টি আসনে।
এছাড়া অজিত পাওয়ারের এনসিপি লড়তে পারে ৫৫টি আসনে। তিনটি আসন রেখে দেওয়া হবে জোটের বাকি শরিকদের জন্য। এবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ (maharashtra assembly election 2024) । বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। এনডিএ মহায়ুতি জোটের বিরুদ্ধে লড়বে মহা বিকাশ আগাড়ি অর্থাৎ কংগ্রেস ও উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিব সেনার জোট।

মাসকয়েক আগে লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য ফল করেছে মহা বিকাশ আগাড়ি জোট। ৪৮টি লোকসভা আসনের মধ্যে ৩০টিতে জয়ী হয়েছে তারা। অন্যদিকে মহায়ুতি জোটের ভাগ্যে জুটেছিল ১৭টি আসন। আপাতত ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা শুরু করে দিয়েছে এই মহায়ুতি জোট।
২০১৯-এর বিধানসভা নির্বাচনে বিজেপি ও অবিভক্তি শিবসেনা উল্লেখযোগ্যভাবে জয়ী হয়েছিল। পরে মুখ্যমন্ত্রী পদ নিয়ে সমস্যার জেরে ভেঙে যায় সেই জোট। কংগ্রেসের সঙ্গে হাত মেলান উদ্ধব ঠাকরে। সরকার গঠন করেন তাঁরা। ২০২২-এ একনাথ শিন্ডে ঠাকরে সরকার ফেলে দিয়ে বেরিয়ে যান।
এরপর একনাথ শিন্ডে বিজেপির সঙ্গে জোট তৈরি করেন। এছাড়া এনসিপি নেতা অজিত পাওয়ার তাঁর কাকা শরদ পাওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, যা মহাবিকাশ আগাড়ির জন্য আরও একটা বড় ধাক্কা ছিল। শুধু তাই নয়, উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ার দুজনেই দলের প্রতীক ও নাম হারান।
মনে করা হচ্ছে, এবারের লড়াইটা বিজেপির জন্য় কঠিন হতে পারে। তবে মহাবিকাশ আগাড়ি এখনও পর্যন্ত আসন ভাগাভাগি নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। এমনটাই জানা যাচ্ছে (maharashtra assembly election 2024) ।












Click it and Unblock the Notifications