পার্রিকর মডেল সরিয়ে গোয়াতেও কড়া হিন্দুত্বের দাওয়াই বিজেপির
পার্রিকর মডেল সরিয়ে গোয়াতেও কড়া হিন্দুত্বের দাওয়াই বিজেপির
কয়েক মাস আগেই গোয়াতে বিধানসভা নির্বাচনে সম্পন্ন হয়েছে৷ অনেকেই ভেবেছিলেন পার্রিকর হীন গোয়াতে সরকার পড়ে যেতে পারে বিজেপির! কিন্তু সব জল্পনাকে ভুল প্রমাণ করে একক সংখ্যাগরিষ্ঠতার গোয়াতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। তাই আরও একবার প্রমোদ সাওয়ন্তের উপর ভরসা রেখেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব৷ গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের গুড বুকে উঠে এসেছে! এবার গোয়ার প্রয়াত মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর যে মডেলে রাজ্য চালাতেন সেখান থেকে সরছে বিজেপি৷ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ২০২৪ এর কথা মাথায় রেখেই গোয়াতেও কড়া হিন্দুত্বের পথেই হাঁটছে বিজেপি!

কী ছিল পার্রিকর মডেল?
রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ ও বিজেপির ভাব ধারায় পুষ্ট হলেও গোয়াতে উন্নয়নই ছিল পার্রিকর মডেলের শেষ কথা। বিজেপিতে থেকেও কড়া হিন্দুত্ব নয় বরং জাতীয়তাবাদ ও উন্নয়নকে হাতিয়ার করে রাজনৈতিক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন পার্রিকর৷ কারণ তিনি বুঝেছিলেন গোয়ার মতো একটি বিভিন্ন ধর্মাবলম্বী ও ভাষার মানুষ সম্বলিত রাজ্যকে হিন্দুত্বের ভাবধারায় আনতে গেলে তা একদিনে সম্ভব নয়৷ এর জন্য অনেকটা সময়ের প্রয়োজন রয়েছে, যে সময়টা সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য থাকতে হবে৷ তাই গোয়ার উন্নয়নের উপর জোর দিয়ে জনসংযোগ করতে স্বচেষ্ট হয়েছিলেন পার্রিকর!

গোয়াতে কড়া হিন্দুত্বের ডোজ প্রমোদ সাওয়ন্তের!
বিধানভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত অনেককেই হতাশ করেছিলেন কিন্তু সরকার গঠনের পরপরই গোয়াতে হিন্দুত্বের এজেন্ডাকে উত্থাপন করে অনেককেই অবাক করে দিয়েছেন প্রমোদ! রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন এখানে দুটি ক্ষেত্রে সুবিধা রয়েছে, এক এটা তাঁকে (প্রমোদ সাওয়ন্তকে) কেন্দ্রীয় নেতৃত্বের গুডবুকে নাম তোলাবে। এবং অনেকেই বিশ্বাস করে যে ২০২৪ সালের নির্বাচনে দেশব্যাপী একটি আক্রমণাত্মক হিন্দুত্ব নীতি অনুসরণ করেই সাফল্য আসবে!

২০২৪ এর কথা মাথায় রেখেই গোয়াকে হিন্দুত্বের ডোজ দিচ্ছে বিজেপি!
বিজেপি বিরোধীদের দাবি, গোয়ায় এখন প্রতিযোগিতামূলক বিভাজনশীলতার ইকোসিস্টেম শুরু হয়েছে! প্রমোদ যখন ২০১৯-২০২০ সালে গোয়ার টালমাটাল রাজনীতি সমালানোর চেষ্টা করছিলেন তখন তাঁর বহুদিনের পুরনো আরএসএস শিকড়গুলিই তাঁকে লড়াই করতে সাহস যুগিয়েছে৷ প্রমোদ সাওয়ন্ত দ্বিতীয়বার দায়িত্ব মেওয়ার পর থেকেই গোয়াতে হিন্দুরা আবার নতুন করে স্বপ্ন দেখছে! প্রমোদের সময় গোয়ায় শক্তিশালী হয়ে উঠছেন হিন্দুত্ববাদী নেতারা! গোয়ায় প্রতিপত্তি বেড়েছে প্রাক্তন আরএসএস প্রধান সুভাষ ভেলিংকরদের মতো নেতার, যিনি এখন যিনি হিন্দু রক্ষা মহাসংঘ (নিজে রাজনৈতিক নির্বাচনী ময়দানে খারাপভাবে ব্যর্থ হওয়ার পরে) নামক একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন এবং হিন্দু জনজাগৃতি সমিতি-র সঙ্গে মিলে রাজ্যের হিন্দুদের জন্য কাজ শুরু করেছেন!












Click it and Unblock the Notifications