হিমাচলে বিজেপির বিজয় নিশান! পর্যুদস্ত কংগ্রেস
বিধানসভা নির্বাচনের জয়ের ধারা উপ নির্বাচনেও বজায় রাখল বিজেপি। এদিন হিমাচল প্রদেশের দুটি বিধানসভা আসনে ভোট গণনা হয়। দুই আসনেই জয়লাভ করেছে তারা। ধরমশালা আসনে কংগ্রেস প্রার্থীর জমানত জব্দ হয়েছে।
বিধানসভা নির্বাচনের জয়ের ধারা উপ নির্বাচনেও বজায় রাখল বিজেপি। এদিন হিমাচল প্রদেশের দুটি বিধানসভা আসনে ভোট গণনা হয়। দুই আসনেই জয়লাভ করেছে তারা। ধরমশালা আসনে কংগ্রেস প্রার্থীর জমানত জব্দ হয়েছে।

হিমাচল প্রদেশের পাহাদ আসনে জয়লাভ করেছে বিজেপি। এই আসনে বিজেপি প্রার্থী রীনা কাশ্যপ কংগ্রেসের জঙ্গুরাম মুশাফিরকে দুহাজার সাতশোর বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে ধরমশালা আসনেও জয়ী হয়েছে বিজেপি। তাদের প্রার্থী বিশাল নেরিয়া নির্দলীয় রাকেশ কুমারকে ছয়হাজার সাতশোর বেশি ভোটে হারিয়ে দিয়েছেন।
গত বিধানসভা নির্বাচনে পাহাদ আসনে বিজেপির সুরেশ কাশ্যপ প্রাক্তন মন্ত্রী মুশাফিরকে ছয় হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন।
ধরমশালা আসনে দ্বিতীয় স্থানে রয়েছেন নির্দলীয় রাকেশ কুমার। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বিজয় ইন্দর করণের জমানত জব্দ হয়েছে। এই কেন্দ্রে বৈধ ভোটের সংখ্যা ৫২৪৮৫। যার মধ্যে কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৮২১২ ভোট। কংগ্রেস প্রার্থী পেয়েছেন ১৫.৬৪ শতাংশ ভোট। ১৬.৬৭ শতাংশ ভোট পেলে জমানত বজায় রাখতে পারতেন। এই কেন্দ্রে বাকি চার প্রার্থীরও জমানত জব্দ হয়েছে।

Click it and Unblock the Notifications