Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইয়েদুরাপ্পার পরে কর্নাটকের মুখ্যমন্ত্রীর আসনে কে, আটটি নাম বিজেপির শীর্ষ নেতৃত্বের হাতে

ইয়েদুরাপ্পার পরে কর্নাটকের মুখ্যমন্ত্রীর আসনে কে, আটটি নাম বিজেপির শীর্ষ নেতৃত্বের হাতে

কর্নাটকের (karnataka) মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ইয়েদুরাপ্পা ( yediyurappa) । তবে ইস্তফার আগে থেকেই বিজেপির শীর্ষ নেতৃত্বে বিকল্প খুঁজতে নেমে পড়েছিল। কেননা ২০২৩-এর বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে লিঙ্গায়েত স্ট্রংম্যানকে যে সরাতে হতই তা পরিষ্কার হয়ে উঠেছিল গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের সামনে।

 আটজনের তালিকা তৈরি

আটজনের তালিকা তৈরি

সূত্রের খবর অনুযায়ী, বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে আটজনের নামের একটি তালিকা তৈরি করা হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন, ধারওয়ার পশ্চিমের বিধায়ক অরবিন্দ বেল্লাদ, বিজয়পুরার বিধায়ক বাসন্নগৌড়া পাতিল ইয়েতনাল, কর্নাটকের খনি মন্ত্রী মুরগেশ আর নিরানি এবং বাসবরাজ বুম্বই। কেননা এঁরা সবাই লিঙ্গায়েত সম্প্রদায়ের।

 এগিয়ে রয়েছেন বাসন্নগৌড়া পাতিল ইয়েতনাল

এগিয়ে রয়েছেন বাসন্নগৌড়া পাতিল ইয়েতনাল

তবে জানা গিয়েছে আরএসএস-এর সংযোগের কারণে বাসন্নগৌড়া পাতিল ইয়েতনাল অনেকটাই এগিয়ে রয়েছেন। এছাড়াও তিনি কেন্দ্রীয়মন্ত্রী হিসেবেই কাজ করেছেন। তাছাড়াও উত্তর কর্নাটকে তিনি জনপ্রিয়ও বটে। এবছরের শুরুর দিকে লিঙ্গায়েতদের পিছিয়ে পড়া শ্রেণির অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে হওয়া আন্দোলনে তিনি সামনের সারিতে ছিলেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী মোদীর কাছের বলেও পরিচিত।

 ইয়েদুরাপ্পার পছন্দও আছে

ইয়েদুরাপ্পার পছন্দও আছে

প্রকাশিত খবর অনুযায়ী, যদি পরবর্তী মুখ্যমন্ত্রী বাছতে বলা হয়, তাহলে ইয়েদুরাপ্পার পছন্দও আছে এব্যাপারে। তিনি বাসবরাজ বুম্বইয়ের নাম প্রস্তাব করতে পারেন বলে জানা গিয়েছে। এছাড়াও প্রহ্লাদ যোশী, বিএল সন্তোষ, সিএন আশ্বাথ নারায়ণ, লক্ষ্মণ সাভাদি, গোবান্দ কারজল, বিশ্বেশ্বরা হেগডে কাগেরি এবং সিটি রবির নামও বিবেচনায় রাখা হতে পারে।

ইয়েদুরাপ্পার তরফে শেষ চেষ্টা হয়েছিল

ইয়েদুরাপ্পার তরফে শেষ চেষ্টা হয়েছিল

ইয়েদুরাপ্পাকে কর্নাটকের মুখ্যমন্ত্রী রাখতে শেষ চেষ্টা হয়েছিল। ওইদিন ভীরাশৈব লিঙ্গায়েত সম্প্রদায়ের ধর্মীয় প্রধানরা মিলিত হয়ে বিজেপি নেতৃত্বকে বার্তা দিয়েছিলেন, যাতে ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো না হয়। যদিও সোমবার ইয়েদুরাপ্পা ঘোষণা করেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন। এরপরেই তিনি কান্নায় ভেঙে পড়েন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+