রাজি শীর্ষ নেতৃত্ব, বিজেপি-তে ফিরছেন ইয়েদুরাপ্পা

ইয়েদুরাপ্পা
বেলারি (কর্নাটক), ২৩ ডিসেম্বর: বিজেপি-তে ফিরছেন বিদ্রোহী নেতা বি এস ইয়েদুরাপ্পা। দলের শীর্ষ নেতৃত্ব সবুজ সঙ্কেত দিয়েছেন। এবার শুধু সময়ের অপেক্ষা।

রাজ্য বিজেপি-র বরিষ্ঠ নেতা কে এস ঈশ্বরাপ্পা বলেছেন, "উনি খুব শীঘ্রই ফিরছেন। ইয়েদুরাপ্পা জানিয়েছেন, একটা লক্ষ্য নিয়েই দলে আসছেন। আর তা হল, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে বসানো। আমরা ওঁর প্রস্তাবকে স্বাগত জানিয়েছি।" ইয়েদুরাপ্পা নিজের জন্য কোনও শর্ত দেননি বলেও জানান ঈশ্বরাপ্পা।

প্রসঙ্গত, দুর্নীতির দায় মাথায় নিয়ে বিজেপি থেকে সরে যেতে হয়েছিল কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে। তিনি পাল্টা একটি রাজনীতিক দল গঠন করেন। কর্নাটক জনতা পক্ষ (কেজেপি)। চলতি বছরের মে মাসে বিধানসভা নির্বাচনে হেরে গিয়ে কর্নাটকের তখত থেকে সরতে হয় বিজেপি-কে। বৈধ ভোটের ১০ শতাংশ পেয়ে বিজেপি-কে বিপাকে ফেলেন ইয়েদুরাপ্পা। তার পর থেকে বিজেপি-র অন্দরে এই দাবি জোরালো হয় যে, এমন একজন দক্ষ সংগঠককে দলে ফেরানো হোক। আসন্ন লোকসভা নির্বাচনে দাক্ষিণাত্যে বিজেপি-র হাত শক্ত করতে ইয়েদুরাপ্পা যে বড় ভরসা, তা হাড়ে-হাড়ে বুঝেছে দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+