Exit Poll 2024: বুথ ফেরত সমীক্ষায় বিজেপির জয় জয়কারে উচ্ছ্বাস বিজেপিতে! কে কী বলছেন? জানুন

Exit Poll 2024: বুথ ফেরত সমীক্ষায় মহারাষ্ট্র (Maharashtra Assembly Election 2024) এবং ঝাড়খণ্ড বিধানসভায় (Jharkhand Assembly Election 2024) বড় জয়ের ইঙ্গিত বিজেপির। আজ বুধবার মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভায় এবং ঝাড়খণ্ডে দ্বিতীয় দফায় ভোট হয়েছে। গত ১৩ নভেম্বর সে রাজ্যে প্রথম দফায় ভোট হয়।

এই দুই রাজ্যেই নিশ্চিত জয় পেতে গত দুমাস ধরে মাটি কামড়ে পড়েছিল বিজেপি। যদিও কোনও জায়গা ছাড়েনি কংগ্রেস সহ বিরোধী ইন্ডি জোটের সদস্যরাও (JMM-Congress-NCP-Shiv Sena) । জোর হাড্ডাহাড্ডি লড়াই শেষে দুই রাজ্যেই বিজেপি বড় জয় পেতে চলেছে বলে ইঙ্গিত বেশির ভাগ বুথ ফেরত সমীক্ষাতেই (Exit Poll 2024)।

bjp

  • Exit Poll 2024: নমোর প্রশংসা বিজেপি নেতার মুখে

আর তা সামনে আসতেই উচ্ছসিত বিজেপি শিবির। মহারাষ্ট্রের বুথ ফেরত সমীক্ষা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী রাজদাশ (Union Minister Ramdas Athawale) বলেন, গত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Pm Modi) নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হয়েছে। মহারাষ্ট্রকে ১০ লাখ কোটি টাকা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। গত আড়াই বছরে সে রাজ্যের মানুষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিমের সুবিধা পাচ্ছে। ফলে মহারাষ্ট্রের মানুষের আস্থা ফড়ণবীশ-একনাথ শিন্ডে শিবিরের উপরে থাকবে বলে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর।

অন্যদিকে ঝাড়খণ্ডের বুথ ফেরত সমীক্ষা প্রসঙ্গে সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা চম্পাই সোরেন (Champai Soren) বলেন, দুর্নীতির শিখরে পৌঁছে গিয়েছে। কর্মসংস্থানের কোনও দিশা নেই। ছাত্র থেকে শুরু করে একটা বড় অংশের যুবক-যুবতীরা ক্ষুব্ধ। বদল যে হবে তা নিশ্চিত বলেই মন্তব্য করেন প্রাক্তন জেএমএম সুপ্রিমো হেমন্ত সোরেন ঘনিষ্ঠ এই নেতা।

  • Exit Poll 2024: ডবল ইঞ্জিন সরকার

মহারাষ্ট্র এবং ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই কলকাতায় আসেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। (Exit Poll 2024)। বিমানবন্দরেই সাংবাদিকদের তিনি জানান, মহারাষ্ট এবং ঝাড়খন্ডের মানুষ এই ডবল ইঞ্জিনের সরকারকে বেছে নেবে। ঝাড়খন্ড মত রাজ্যে বাংলাদেশ থেকে ক্রমশ অনুপ্রবেশ ঘটছে।

এর বিরুদ্ধেই মানুষ ভোট দিয়েছে। যদিও বুথ ফেরত সমীক্ষা কি আসল তা নিয়ে মাথা ঘামাতে নারাজ জেএমএম-কংগ্রেস জোট (JMM-Congress) । তাঁদের দাবি, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে মানুষ তাঁদের পক্ষেই রায় দেবে। আর তা ২৩ তারিখ শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একেবারে স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+