অনন্ত কুমারের প্রয়াণে শোকাহত রাজনৈতিকমহল, শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী

বিজেপির হয়ে রাজনীতি করলেও বিরোধীদের মনে জায়গা করে নিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার। আর সেইজন্যই অকাল প্রয়াণের পর বিরোধী রাজনীতিকদের শেষশ্রদ্ধাও অনায়াসে আদায় করে নিলেন তিনি।

বিজেপির হয়ে রাজনীতি করলেও বিরোধীদের মনে জায়গা করে নিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার। আর সেইজন্যই অকাল প্রয়াণের পর বিরোধী রাজনীতিকদের শেষশ্রদ্ধাও অনায়াসে আদায় করে নিলেন তিনি। ক্যানসারে আক্রান্ত হয়ে সোমবার ভোরে প্রয়াত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনন্ত কুমার। তাঁর প্রয়াণের পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থেকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী সকলেই গভীর শোক প্রকাশ করলেন।

এদিন অনন্ত কুমারের প্রয়াণের খবরে সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছে কেন্দ্র। এদিকে কর্ণাটকে তিনদিনের শোকপালন করা হবে বলে জানা গিয়েছে। এদিন স্কুল-কলেজও ছুটি দেওয়া হয়েছে।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অনন্ত কুমারকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে বলেছেন, অনন্ত কুমারজীর প্রয়াণের খবর শুনে শোকাহত হয়েছি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, দেশের জন্য তো বটেই, আমার নিজেরও ব্যক্তিগত ক্ষতি হল। দারুণ বন্ধু ও পরামর্শদাতা ছিলেন। সম্প্রতি হওয়া কর্ণাটক নির্বাচনে দারুণ পরিশ্রম করেন। তাঁর আকষ্মিক মৃত্যু বেদনাদায়ক।

অনন্ত কুমারজী দারুণ প্রশাসক ছিলেন ও বিভিন্ন মন্ত্রক সামলেছেন। তাঁর চলে যাওয়া বিজেপি তথা ভারতীয় রাজনীতিতে বড় শূন্যস্থান তৈরি করবে। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল। গভীর শোকপ্রকাশ করছি।

আমি বন্ধুকে হারিয়েছি। তাঁর রাজনীতিতে মূল্যবোধ ছিল। মন্ত্রী ও সাংসদ হিসাবে তিনি দারুণ কাজ করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি। পরিবারের প্রতি সমবেদনা জানাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+