Lok Sabha Vote 2024: ভোট দিচ্ছে বিজেপি নেতার নাবালক ছেলে, ভিডিও ভাইরাল হতেই তদন্তের নির্দেশ
মধ্যপ্রদেশের বিজেপি নেতার নাবালক ছেলে ভোট দিচ্ছে। ভিডিও ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের ভোপালের বেরাসাইয়ে ঘটেছে সেই ঘটনা। স্থানীয় পঞ্চায়েত নেতা বিনয় মেহরের ছেলের ভিিডও ভাইরাল হয়েছে।
বিনয় েমহরের ছেলে জানিয়েছে ভোটের দিন বাবার সঙ্গে বুথে গিয়েছিল সে। সেখানেই তাঁর বাবার হয়ে সে ইভিএমের বোতাম টেপে এবং তার বাবা সেই ছবি তুলেছিল। ভোেট মিটতেই ১৪ সেকেন্ডের সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তারপরেই নড়েচড়ে বসেন জেলা শাসক। তিনি সঙ্গে সঙ্গে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে জানিেয়ছেন ঘটনা সত্যি হলে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

বিজেপি নেতার ফেসবুক পেজ থেকে সেই ভিডিও শেয়ার হয়েছে। কংগ্রেস নেতা কমলনাথ এই নিয়ে সরব হয়েছিলেন। তাতে দেখা গিয়েছে বিজেপি নেতার ছেলে ইভিএমে বিজেপির সিম্বলে ভোট দিচ্ছে। তারপরেই ভিভিপ্যােট দেখানো হয় বিজেপির প্রতিক। পুরো ভিডিওটাই সোশ্যাল মিিডয়ায় শেয়ার করা হয়েছে।
এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কীভাবে মোবাইল ফোন নিয়ে ভেতরে ঢুকলের বিজেপি প্রার্থী। কারণ বুথের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা নিষেধ। তারপরে শিশুকে দিয়ে ভোটদান। নির্বাচন কমিশন ভোট ঘোষণার পরেই জানিয়ে দিয়েছিল যে ভোটে কোনও ভাবে শিশুদের ব্যবহার করা যাবে না।
জেলা শাসক এই ভিডিও-র সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার সত্যতা জানা যায়। নির্বাচন কমিশনও এই নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি। তবে কংগ্রেস এই নিয়ে সরব হয়েছে। ইতিমধ্যেই বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। প্রিসাইডিং অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।












Click it and Unblock the Notifications