বিজেপিতে বিক্ষোভের রেশ রাজ্য পার্টি অফিসে, দলছুট প্রার্থীর প্রতিবাদে অফিসে তালা
অন্য দল থেকে আসা নেতাদের ভিড় বেড়েছে বিজেপির প্রার্থী তালিকায়। সেই ক্ষোভ এবার ছড়িয়ে পড়ল বিজেপির রাজ্য দফতর পর্যন্ত। ওড়িশায় রাজ্যের সদর দফতরে তালা ঝুলিয়ে দিলেন বিজেপি নেতা-কর্মীরা।
অন্য দল থেকে আসা নেতাদের ভিড় বেড়েছে বিজেপির প্রার্থী তালিকায়। সেই ক্ষোভ এবার ছড়িয়ে পড়ল বিজেপির রাজ্য দফতর পর্যন্ত। ওড়িশায় রাজ্যের সদর দফতরে তালা ঝুলিয়ে দিলেন বিজেপি নেতা-কর্মীরা। বিজেপি নেতা অমিয় দাসের অনুগামীরা বিজেপির অফিসে তালা ঝুলিয়ে দেন। বিধানসভায় টিকিট না পাওয়াতেই রাজ্য বিজেপির সদর দফতরে এই বিক্ষোভ।

বৃহস্পতিবার রাতে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ওড়িশা বিধানসভার ৯৯টি আসনের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে। সেই তালিকায় অমিয় দাশের নাম ছিল না। এরপরই অমিয় দাসের অনুগামীরা দলীয় কার্যালয়ের সামনে ধর্নায় বসেছিলেন। সেই রেশ চলতেই থাকে। এদিন অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।
বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বাবু সিংকে প্রার্থী করেছে দল। অমিয় দাসকে প্রার্থী না করে তাঁর জায়গায় বিজেডি ছেড়ে আসা নেতাকে প্রার্থী করা হয়েছে। একামরা-ভুবনেশ্বর আসনে গতবার অর্থাৎ ২০১৪ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অমিয় দাস। এরপরই অনুগামীরা অমিয় দাসকে দলীয় টিকিট দেওয়ার দাবিতে সরব হন।
এরপর বিজেপির রাজ্য সহ সভাপতি সমীর মোহনীসহ সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভকারীরা বিরত হন এবং তালা খুলে দেন। তবে এই বিক্ষোভ শুধু রাজ্য অফিসেই নয়, ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকাতেও। প্রার্থী অপছন্দ হওয়ায় বিক্ষোভ দেখায় কোরাপুটের লক্ষ্মীপুর, জয়পুরের বাদাচনা, ভদ্রকের বাসুদেবপুরেও বিক্ষোভ হয়।












Click it and Unblock the Notifications