ফের সুপার-ওভারে ম্যাচ গড়ানোর সম্ভাবনা গুজরাতে! রাজ্যসভা নির্বাচনের দিনও চলছে ভোট আদায়ের চেষ্টা
গুজরাতের বিজেপি নেতারা ভারতীয় ট্রাইবাল পার্টিকে (বিটিপি) বোঝানোর চেষ্টা করছেন। বর্তমান পরিস্থিতিতে বিটিপি রাজ্যসভা ভোটে কিংমেকারের ভূমিকা পালন করছে। বিটিপির দুটি ভোট রয়েছে। এই দুটি ভোট কংগ্রেস দলের পক্ষে গেলে তা তাদের জন্য লাভদায়ক হবে। অন্যদিকে বিজেপির একটি ভোট প্রয়োজন। এই মুহূর্তে, বিটিপি ঘোষণা করেছে যে তারা ভোট দেবে না।

বাড়তি সতর্কতা অবলম্বন করে গুজরাত কংগ্রেস
এদিকে রাজ্যসভা নির্বাচনের জন্য দলীয় বিধায়কদের নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করে গুজরাত কংগ্রেস নেতৃত্ব। দুই দিনের জন্য তাঁদের মোবাইল ফোন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের আগে পর্যন্ত তাঁদের মোবাইল ফোন বন্ধ রাখতে হবে।

কংগ্রেস বিধায়কদের ইস্তফা
প্রসঙ্গত, রাজ্যসভার ভোটের নির্ঘণ্ট বাজতেই গুজরাতে পর পর কংগ্রেস বিধায়ক ইস্তফা দিতে শুরু করেন। এই ঘটনা অনেককেই মনে করি দেয় তিনবছর আগে গুজরাতে অনুষ্ঠিত অন্য এক রাজ্যসভা নির্বাচনকে। সেই নির্বাচন মূলত কংগ্রেস ও বিজেপির দুই চাণক্যের মধ্যে ছিল। তবে সেবারে অমিত শাহকে হারিয়ে জয়ী হয়েছিলেন কংগ্রেসের আহমেদ প্যাটেল। তবে কি এবার অমিত শাহ সেই হারের বদলা নেবেন?

কে কাকে টেক্কা দেবে?
২০১৭ সালে যদি কংগ্রেস নেতারা নির্বাচনের সঙ্গে মননিবেশ না করতেন তবে আহমেদ প্যাটেলের হার নিশ্চিত ছিল। তবে চোখ-কান খোলার রাখার দরুণ জিতেছিলেন তিনি। সেই টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের যেন রিটার্ন লেগ ২০২০ সালের এই রাজ্যসভা নির্বাচন। অমিত শাহর অপারেশন কমল থেকে নিজেদের বিধায়কদের বাঁচাতে হোটেলে রাখে। এবার দেখার শেষ মুহূর্তে বিটিপির ভোট আদায় করে কিস্তিমাত দিতে পারে কোন দল!

গুজরাতের চারটি আসনের জন্য লড়াই
গুজরাতের চারটি আসনের জন্য বিজেপি তিনজন প্রার্থীর নাম নথিভুক্ত করেছে। কংগ্রেস নথিভুক্ত করেছে দুইজন প্রার্থীর নাম। বিজেপি-র তিনজন প্রার্থী হলেন অভয় ভরদ্বাজ, রামিলাবেন বারা এবং নরহরি আমিন। বিপরীতে কংগ্রেসের দুইজন প্রার্থী হলেন শক্তিসিং গোহিল এবং ভারতসিং সোলাঙ্কি।












Click it and Unblock the Notifications