সাধারণকে কাছে টানতে প্রধানমন্ত্রী মোদীর নতুন স্লোগান! X-হ্যান্ডেলে বায়ো পরিবর্তন বিজেপি নেতাদের

সোমবার সকালে তেলেঙ্গানার আদিলাবাদে জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন এই বছর লোকসভা নির্বাচনের আগে তাঁর নতুন স্লোগান হল আপনি মোদীর এবং মোদী আপনার। প্রধানমন্ত্রী বলেছেন, পুরো দেশ আজ এক কণ্ঠে বলছে, ম্যায় হু মোদী কা পরিবার। তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে দলের সর্বভফারতীয় সভাপতি জেপি নাড্ডার মতো বিজেপি নেতারা তাঁদের এক্স হ্যান্ডেলে 'মোদী কা পরিবার' স্লোগান যুক্ত করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এপ্রিল-মে মাসে হতে যাওয়া লোকসভা নির্বাচনের সময় বিজেপি এই স্লোগানের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করতে চায়। প্রসঙ্গত ২০১৯-এর ভোটের ঠিক আগে চৌকিদার স্লোগান নিয়ে এসেছিল বিজেপি। আর ২০২৪-এ এল মোদীর পরিবার।

Narendra Modi

এদিন আদিলাবাদের জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরজেডি প্রধান লালু যাদবকে আক্রমণ করেন। তিনি বলেন, তাঁর (মোদী) পরিবারের কারণে তাঁকে টার্গেট করা হচ্ছে। কিন্তু গোটা দেশ বলছে মোদীর পরিবার। তিনি আরও বলেছেন, পরিবারতন্ত্রের দলের মুখ ভিন্ন হতে পারে, কিন্তু চরিত্র একই। এই চরিত্রে দুটি জিনিস রয়েছে, একটি মিথ্যা এবং অন্যটি ডাকাতি।

প্রধানমন্ত্রী বলেছেন, আজ সারা দেশে মোদীর গ্যারান্টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। মোদীর গ্যারান্টি মানে মোদীর গ্যারান্টি পূরণের গ্যারান্টি। তিনি বলেছেন, টিআরএস বিআরএসে পরিবর্তন হওয়ার পরে তেলেঙ্গানায় যেমন কিছু বদল হয়নি, ঠিত তেমনই কংগ্রেস বিআরএসকে হারিয়ে ক্ষমতা দখল করলেও কিছুই পরিবর্তন হবে না।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, তাঁর জীবনে একটিই খোলা বই। দেশবাসীর জন্য বাঁচব, এমন স্বপ্ন নিয়ে ছোটবেলায় বাড়ি ছেড়েছি। জীবনের প্রতিটা মুহূর্ত থাকবে শুধু দেশবাসীর জন্য। কোনও ব্যক্তিগত স্বপ্ন থাকবে না। মানুষের স্বপ্নপূরণে জীবন কাটিয়ে দেবেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেছেন, দেশের কোটি কোটি মানুষ তাঁকে আপন মনে করে। তাঁর সঙ্গে পরিবারের একজন সদস্যের মতো আচরণ করেন। ১৪০ কোটি দেশবাসীই তাঁর পরিবার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ওই যুবকরা তাঁর পরিবার। দেশের কোটি কোটি মেয়ে-মা-বোন মোদীর পরিবার। দেশের প্রতিটি গরিব মানুষ তাঁর পরিবার, শিশু-বৃদ্ধ মোদীর পরিবার। যাঁদের কেউ নেই, তাঁরাও মোদীর এবং মোদীও তাঁদের। তিনি দেশবাসীর জন্য বেঁচে রয়েছেন, তাঁদের জন্য লড়াই চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, রবিবার তিনি সারা দিন তিনি ভারত সরকারের বিভিন্ন মন্ত্রী, সিনিয়র সচিব এবং আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন এবং সেখানে উন্নত ভারত গড়ার বিষয়টি উঠে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+